কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সেনাবাহিনী ঘরে ঘরে ত্রাণ বিতরণ করছে।
লাগাতার ভারী বর্ষণ ও পাহাড় ধসে কাপ্তাই উপজেলায় কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং ফসলসহ ঘর বাড়ি হারিয়ে প্রায় ৫ শতাধীক পরিবার ১৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এসকল পরিবার বাসা বাড়ি হারিয়ে দিশেহারা হয়েছে পরেছে।
ইতিমধ্যে বিভিন্ন জেলা, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী বিজিবি ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে ত্রাণ দেয়া অব্যাহত রেখেছে।
মঙ্গলবার(১৪ জুলাই ২৬) রাঙামাটির সেনা রিজিয়নের নির্দেশ মোতাবেক কাপ্তাই সেনাজোন (৩৮ বীর) কাপ্তাই নতুন বাজার ঢাকাইয়া কলোনির পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছে। কাপ্তাই সেনাজোন(৩৮ বীর ) অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি ক্ষতিগ্রস্তর পরিবারের ঘরে,ঘরে গিয়ে নিজ হাতে ত্রাণ বিতরণ করেন।
পাহাড়ের ঢালুতে বসবাসকারী সেনাবাহিনীর ত্রাণ পেয়ে অসহায়,দুস্ত ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত পরিবার সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কাপ্তাই সেনাজোন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ নাজমুল কাদির শুভ পিএসসি জানান,রাঙামাটি সেনা রিজিয়নের দিক নির্দেশনা মোতাবেক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১৮০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে এবং ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান।
সেনাবাহিনী সব সময় সকল দূর্যোগে ও সকল উন্নয়নে পাশে আছে এবং থাকবে বলে বলে উল্লেখ করেন ।
কাপ্তাই ৪নম্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ জানান, কাপ্তাই জোন পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যে ত্রাণ দিয়েছে তা কখনো ভোলার নয়। কাপ্তাই ইউনিয়নবাসীর পক্ষ হতে কাপ্তাই সেনাজোনকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছি।
এসময় প্যানেল চেয়ারম্যান মজিবুর রহমান, ইউপি সদস্য ইমান আলীসহ কাপ্তাই সেনাজোন অফিসারগণ ত্রাণ বিতরণে সহায়তা করেন।