কাপ্তাই(রাঙামাটি)প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ে ৬১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পূর্ণবাসনের আওতায় বৃক্ষরোপন কর্মসূচির কৃষকদের মাঝে বৃক্ষের চারা, জৈব সার, বাঁশের খুটি, লেবুর চারা, গ্রীষ্মকালীন সবজি এবংসার বিতরণ করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় প্রধান অতিথি উপস্থিত থেকে কাপ্তাই কৃষি অফিস চত্বরে কৃষি উপকরণ বিতরণ এবং জাতীয় ফল মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে যে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেছেন, তারই ধারাবাহিকতায় আজকে কৃষকদের মাঝে বৃক্ষের চারা সহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন।
এসময় কাপ্তাই উপজেলা কৃষক দলের সভাপতি নুরুল হক বাচা সহ কৃষি বিভাগের মাঠ পর্যায়ের উপ সহকারী কৃষি অফিসারগণ এবং কৃষকরা উপস্থিত ছিলেন।
এর আগে অতিথিরা জাতীয় ফল মেলার উদ্বোধন করেন এবং স্টল পরিদর্শন করেন।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার মো: আহসান হাবীব জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পূনর্বাসনের আওতায় কাপ্তাইয়ের ৪ শত ১০ জন কৃষককে জনপ্রতি ৫ টি করে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা, ৫ টি বাঁশের খুঁটি এবং ৪০ কেজি জৈব সার বিতরণ করা হয়।
এছাড়া ২ শত জন কৃষককে গ্রীষ্মকালিন সবজির বীজ, ১৫ কেজি ডিএপি সার, ১৫ কেজি এমওপি সার, ৩০ টি লেবুর চারা এবং ৩০ কেজি জৈব সার বিতরণ করা হয়েছে।