মোঃ মেহেদী হাসান,কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে উপজেলা ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ সোহরাব হোসেন।
১৯ শে আগষ্ট (রবিবার) সকালে ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বজল মোল্লা ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ।
পরিদর্শনকারী কর্মকর্তা উপজেলা ভূমি অফিসের বিভিন্ন রেজিস্টার,দেওয়ানী মোকাদ্দমার দফাওয়ারী জবাব,নামজারি মোকাদ্দমার নথি,মিসকেসের নথি পর্যবেক্ষন করেন বলে জানা যায়।
পরিদর্শনের এক পর্যায়ে কাউখালী উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সুদীপ্ত দেবনাথ কর্তৃক আয়োজিত বিভিন্ন সময়ে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ভূমি বিষয়ক কর্মশালা এবং তাদের মধ্যে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা করেন। তিনি আরও বলেন, সহকারী কমিশনার সুদীপ্ত দেবনাথ এর ব্যতিক্রমি এ উদ্যোগে সাধারণ মানুষ ভূমি বিষয়ে যে কোন সমস্যা সমাধানে যথেষ্ট সহায়ক হবে আমি আশাবাদী।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন পেশকার,সার্ভেয়ার ও অফিস সহকারী বৃন্দ।

Leave a Reply