বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন  কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ন্যায়, সাহস ও মানবতার পক্ষে এক অবিরাম কলম যুদ্ধ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত জেলা প্রেসক্লাব পিরোজপুর এর সাবেক সভাপতি ফায়জুল হক রকিবের স্মরণে দোয়া ও আলোচনা সভা পহেলা মে জুমার বয়ানে শ্রমিক-মালিক সম্পর্ক উন্নয়নে ইসলামী নীতির আহ্বান জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়নের মে দিবস উদযাপন ও আলোচনা সভা 

কাউখালীতে মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল জব্দ

  • আপডেট এর সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৩ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মৎস্য সম্পদ ধংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন পরিচালনা করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের বাস্তবায়নে, বিশেষ এ কম্বিং অপারেশনে গত ১০ দিনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার মোঃ হাফিজুর রহমান জানান,মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপসারণের বিশেষ কম্বিং অপারেশনে, কাউখালী উপজেলার কঁচা নদী, সন্ধ্যা নদী ও কালিগঙ্গা নদী থেকে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনাকালে বিগত ১০ দিনে, কারেন্ট জাল ২৫০০০ মিটার, চরগড়া জাল ৫০টি ও ৪টি বেহুন্দিজাল জব্দ করা হয়েছে। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ৬ থেকে ৭ লক্ষ টাকা।
তিনি আরও জানান জব্দকৃত এসব অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামানের নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষার্থে অবৈধ জাল জব্দ ও বিনষ্টের অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ