শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরনের অনিয়মের অভিযোগ কাপ্তাই তথ্য অফিসের উদ্যোগে কৃষক সমাবেশ  রাঙামাটির কাপ্তাই উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস উদ্বোধন  জাতীয় গণমাধ্যম সপ্তাহ উপলক্ষে ৭ মে ঢাকায় সাংবাদিক সমাবেশ কাপ্তাই আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বীরগঞ্জে ৩টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার কে জরিমানা কাপ্তাই ১০আর ই ব্যাটালিয়ন  দূর্গম এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান  কাপ্তাই সমবায়ীদের  আয়বর্ধন মূলক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন  শাহজাদপুরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

কাপ্তাইয়ের ব্যঙছড়ি মারমা পাড়ায়  প্রকল্প পরিদর্শনে  কানাডিয়ান হাইকমিশনার

  • আপডেট এর সময় সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি: 

পার্বত্য মন্ত্রনালয়ের বিশেষ প্রকল্প রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়িত “জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প  গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে ইউএনডিপির সহযোগিতায়  কাপ্তাইয়ের ব্যঙছড়িতে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেছেন কানাডার হাই কমিশনার অজিত সিংহ।

এসময় তাঁর সাথে ৬ সদস্যের প্রতিনিধি উপস্থিত ছিলেন।  সোমবার সকাল ১১ টায় তিনি কাপ্তাই উপজেলার ৪ নম্বর ইউনিয়ন ৫ নং ওয়ার্ড ব্যঙছড়ি মারমা পাড়ায় গিয়ে বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সাথে কথা বলেন।

এসময় প্রকল্পের উপকারীভোগীরা প্রতিনিধিদলকে তাদের প্রকল্পের বিভিন্ন দিক অবহিত করেন।

এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রকল্পের জেলা কর্মকর্তা কামনা শীষ খীসা, জীববৈচিত্র্য প্রকল্প এ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, , কানাডিয়ান হাইকমিশনার এর সিনিয়র উন্নয়ন উপদেষ্টা রিফুল জান্নাত, উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানাসহ ইউএনডিপির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রতিনিধি দল  উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়নের ২নং ওয়ার্ড এলাকার দেবতাছড়ি পাড়ায় সৌর বিদ্যুতের সাহায্যে পানীয়জল সরবরাহ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ