বুধবার, ১৩ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
জাজিরা উপজেলা নবাগত ইউএনও আল ইমরানকে সংবর্ধনা কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে র‍্যালি ওসমান হাদি স্মৃতি মঞ্চ এর উদ্যোগে ঝালকাঠিতে মানববন্ধন রান্নাঘর হতে উদ্ধার হওয়া অজগর সাপ কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  শাহজাদপুরে র‍্যাবের অভিযানে ফেনসিডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার শাহজাদপুরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত কাপ্তাইয়ে নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন এর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  কাপ্তাইয়ে বারি আম – ৪ উৎপাদন প্রযুক্তি ও কলাকৌশল” শীর্ষক মাঠ দিবস অনুষ্ঠিত কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি

কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

  • আপডেট এর সময় বুধবার, ১৩ মে, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি।

রাঙামাটির কাপ্তাই তথ্য অফিস এর আয়োজনে বুধবার বেলা ১২ টায় কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে কাপ্তাই গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের আলোকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন গণযোগাযোগ অধিদপ্তরে ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা, গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক সম্পাদিত কার্যক্রকম অবহিতকরণ করা হয়। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এসময় প্রেস ব্রিফিং গণমাধ্যম কর্মীদের সরকারের ইশতেহারের কার্যক্রম তুলে ধরে বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের ১ শত ৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে কাপ্তাই, রাজস্থলী এবং বিলাইছড়ি উপজেলায় উঠান বৈঠক, কমিউনিটি সভা, নারী সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শন, সড়ক প্রচার, অনলাইন প্রচার, কৃষক সমাবেশ, ফ্যামিলি সমাবেশ করা হয়েছে।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানের লাইভ প্রচার করা হয়েছে। প্রতিটি কার্যক্রমে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল লক্ষ্যহীন।
প্রেস ব্রিফিংএ প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ ডা: এনামুল হক হাজারী।

এসময় তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেবার পর ১ শত ৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা গ্রহন করেছেন। ইতিমধ্যে বিগত ১৪ এপ্রিল হতে কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। সরকার প্রতিটি সেক্টরকে আধুনিকায়ন করতে চাচ্ছে।
কৃষক কার্ড বিতরণসহ সরকারের নানা জনকল্যাণমুখী কার্যক্রম কাপ্তাই তথ্য অফিসের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের মাঝে তুলে ধরা হচ্ছে।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা উদ্যানতত্ত্ববিদ কাজী জোবায়ের রাকিব সরকারের কৃষি ঋণ এবং কৃষক কার্ড বিষয়ে উপস্থিত গণমাধ্যমকর্মীদের অবহিত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ