গোলাম আযম ইরাদ মাদারীপুর ।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কুলাঙ্গার অপূর্ব পাল কর্তৃক মহাগ্রন্থ আল-কোরআন অবমাননার প্রতিবাদে মাদারীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বাদ জুমা মাদারীপুর পুরান বাজার বড় মসজিদের মুসল্লিদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। বড় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মেলবোর্ন প্লাজায় গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন বড় মসজিদ কমিটির সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাদারীপুর জেলা শাখার সদস্য সচিব জাহান্দার আলী জাহান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম আজম ইরাদ।
সমাবেশে বক্তৃতা করেন বড় মসজিদের খতিব মুফতি মাওলানা হাফেজ জোবায়ের হাসান কাসেমীসহ অন্যরা। বক্তারা কোরআন অবমাননাকারী অপূর্ব পালের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং ভবিষ্যতে যেন এ ধরনের নিন্দনীয় ঘটনা আর কেউ ঘটাতে সাহস না পায়, সে বিষয়ে সরকারের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

Leave a Reply