রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১০ আগষ্ট কল্লাশহীদের ওরশ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলন সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত যথাযোগ্য মর্যাদায় কাউখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত  কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার

পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক রাসেল, সদস্য সচিব আবু জাফর

  • আপডেট এর সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ১২৫ বার পঠিত হয়েছে
Oplus_0

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:

পিরোজপুর জেলা প্রেসক্লাবের এক বিশেষ সাধারণ সভায় পূর্বের কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত ঘোষণা করে ৪১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। পিরোজপুরের বিশিষ্ট ও অভিজ্ঞ সাংবাদিকদের সমন্বয়ে গঠিত এই নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মুভি বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি ফেরদৌস ওয়াহিদ রাসেল এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন এস এম আবু জাফর।

উল্লেখ্য যে, আহ্বায়ক পদটি সভাপতির এবং সদস্য সচিব পদটি সাধারণ সম্পাদকের পদমর্যাদা সম্পন্ন।

জেলা প্রেসক্লাবের সম্মানিত উপদেষ্টা গাজী কামরুজ্জামান শুভ্র-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিদায়ী কার্যনির্বাহী কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় পিরোজপুরের সাংবাদিকতাকে আরও গতিশীল ও স্বচ্ছ করতে বেশ কিছু কঠোর ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় যে, কোনো সদস্যের ব্যক্তিগত অপকর্ম বা অনৈতিক কাজের দায়ভার সংগঠন গ্রহণ করবে না; এর সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তিকে বহন করতে হবে। এছাড়া কোনো সদস্য সংগঠনের গঠনতন্ত্র বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হলে তার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

নতুন এই আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ