মাদারীপুরে আইবিডব্লিউএফের উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর:

মাদারীপুরে ইসলামী ব্যবসায়ী ফোরাম (আইবিডব্লিউএফ) জেলা শাখার উদ্যোগে উদ্যোক্তা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) মাদারীপুরের ভূঁইয়া কমিউনিটি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফের কেন্দ্রীয় সভাপতি শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী খলিলুর রহমান হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইবিডব্লিউএফের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার আবিদ হাসান, ফরিদপুর অঞ্চলের সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, শরীয়তপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ আব্দুর রব হাশেমী এবং মাদারীপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মোখলেসুর রহমান। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উদীয়মান তরুণ উদ্যোক্তা মোঃ দেলোয়ার হোসাইন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শিহাব হাসান।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আইবিডব্লিউএফ মাদারীপুর জেলা শাখার সেক্রেটারি গোলাম আজম ইরাদ।
‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’—এই প্রতিপাদ্য সামনে রেখে বক্তারা সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। তাঁরা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে ক্লাবভিত্তিক পুঁজি গঠন, পারস্পরিক সহযোগিতা এবং উৎপাদনমুখী ব্যবসা সম্প্রসারণের আহ্বান জানান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, পবিত্র কোরআনে নামাজের পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ড ও সম্পদ ব্যয়ের বিষয়েও গুরুত্বারোপ করা হয়েছে। তাই ব্যবসায়ীদের উচিত ঐক্যবদ্ধ হয়ে উৎপাদনমুখী ও কল্যাণকর ব্যবসায় এগিয়ে আসা।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *