মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গাবখান দ্বিতীয় সেতু নির্মাণে প্রাথমিক কার্যক্রম শুরু রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কাউখালীতে ৩০ পিস ইয়াবাসহ ৬ জন গ্রেফতার চিৎমরম বাসা হতে উদ্ধার হওয়া সংকটাপন্ন রেটিকুলেটেড পাইথন বনে অবমুক্ত  কাপ্তাই ওয়াগ্গাছড়া জোন (৪১ বিজিবি) প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  কাউখালীতে শিক্ষক সংকট নিরসনের দাবিতে ঘণ্টাব্যাপী মানববন্ধন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী রবীন্দ্র ও নজরুল জয়ন্তী উদযাপন শুরু কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত  কাপ্তাইয়ে নৈশ্যকোচ  সৌদিয়া বাস ও নৌবাহিনীর গাড়ির সংঘর্ষে গাড়ির ক্ষতি  শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণ: কবরস্থান থেকে বালতি ভর্তি ককটেল উদ্ধার

রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩০ বার পঠিত হয়েছে
Oplus_131072

মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা এলাকায় বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি মো. টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিপু সুলতানের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ