শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু মোহাম্মদপুরে ওপেন হাউস ডে পালন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে উদ্ধার হওয়া বিপন্ন লজ্জাবতী বানর রাতে কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত  কুষ্ঠ রোগীদের ক্ষত নিরাময়ে চন্দ্রঘোনায়  এলপিআরএফ উদ্বোধন  কাউখালীতে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক শাহজাদপুরে সাংবাদিক ও পেশাজীবীদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সাংবাদিকতা শুধু একটি পেশা নয়, এটি ন্যায়, সাহস ও মানবতার পক্ষে এক অবিরাম কলম যুদ্ধ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস লেনদেন সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কাউখালীতে মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১

  • আপডেট এর সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ১৩১ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার,কাউখালী।

পিরোজপুরের কাউখালীতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে,মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথবাহিনীর এক চৌকস দল।
২৫শে জানুয়ারি(রবিবার) রাত ১১ঃ০০ ঘটিকার সময় সেনাবাহিনীর কর্মকর্তা মেজর এস এম খালেদুল ইসলাম, ক্যাপ্টেন রাশাদ এবং কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
ঘটনার বিবরণে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৪নং চিড়াপারা পারসাতুরিয়া ইউনিয়নের, সাতুরিয়া গ্রামের শাহ আলম আকনের ছেলে আসামী আরিফুল ইসলাম বাবুর(৪২) বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামীর বাসা থেকে কিছু ধারালো চাকু ও দেশীয় অস্ত্রসহ নাশকতা সৃষ্টির উদ্দেশ্য ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদিও পাওয়া যায়।এছাড়াও আসামী আরিফুল ইসলাম বাবুর নামে বিভিন্ন থানায় ৫ টি মামলাও চলমান আছে বলে জানা যায়।
অভিযান শেষে মেজর খালেদ বলেন,যে কোন প্রকার মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র ও অন্যান্য অপরাধ কঠোরভাবে দমনে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।প্রতিনিয়ত আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
২৬শে জানুয়ারী(সোমবার) সকালে আসামীকে
বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ