রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার কাপ্তাইয়ে মসজিদ ভিত্তিক শিশুগণ  শিক্ষকদের ২দিন ব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন 

আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৮৩ বার পঠিত হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়া আখাউড়ায় গত ২১/০৩/২০২৬ ইং তারিখে রোজ শনিবার সন্ধ্যা অনুমান ০৬.০০ ঘটিকার সময় জনৈক প্রান্তুস দাস বিজয়নগর থানাধীন চান্দুরা সিএনজি স্ট্যান্ডে প্যাসেঞ্জারের জন্য অপেক্ষা করিলে গ্রেফতারকৃত আসামী মোঃ ইয়াছিন আখাউড়া থানাধীন চেকপোষ্ট যাবে কিনা জিজ্ঞাসা করিলে প্রান্তুস দাস মোঃ ইয়াছিন এর কথায় ৮০০/- টাকায় ভাড়ায় রাজি হয়ে আখাউড়া থানাধীন চেকপোষ্ট এর উদ্দেশ্যে রওয়ানা করেন।

প্রান্তুস দাস উক্ত সিএনজি গাড়ি নিয়ে আখাউড়া থানাধীন ০৫নং আখাউড়া দক্ষিন ইউপির অন্তর্গত হীরাপুর সাকিনস্থ ফকির মোড়া বিজিবি ক্যাম্পের উত্তর পাশে রাস্তার উপর পৌছাইলে একই তারিখ রাত্র অনুমান ০৭.৩০ঘটিকার সময় মোঃ ইয়াছিন এর প্রাকৃতিক ডাকে সাড়া দিয়েছে বলিয়া সিএনজি গাড়িটি থামাতে বলিলে প্রান্তুস দাস মোঃ ইয়াছিন এর কথায় সিএনজি গাড়ি থামাইলে মোঃ ইয়াছিন তাহার কোমর হতে একটি দারালো ছুরি বের করে তাহাকে উক্ত ছুরি দ্বারা আঘাতের ভয় ভীতি প্রদর্শন করিয়া সিএনজি গাড়িটি নিয়ে দক্ষিন দিকে চালিয়ে নিয়ে চলে যায়। উক্ত ঘটনার বিষয়টি সিএনজি গাড়ির মালিক কেশব দাস(৩৩), পিতা- মৃত দুধ লাল দাস, মাতা- অরুনা রানি দাস, সাং- রসুলপুর, চান্দুরা ইউপি, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে জানাইলে তিনি সিএনজি গাড়িটি খোঁজাখুঁজি করিয়া মোঃ ইয়াছিন এর বিরুদ্ধে লিখিত এজাহার দায়ের করিলে আখাউড়া থানার মামলা নং-১৫, তারিখ-২৩ মার্চ ২০২৬, জিআর নং-৪২, ধারা- ৩৯২ পেনাল কোড রুজু হয়। মামলাটির তদন্তভার এসআই(নিরস্ত্র) সুমন কান্তি দে এর উপর অর্পন করা হইলে এস.আই(নিরস্ত্র) সুমন কান্তি দে মামলার তদন্তভার গ্রহন করিয়া সঙ্গীয় ফোর্স সহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর চৌমুহনী সাকিনের উত্তর পূর্বপাশে সিএনজি স্ট্যান্ড হইতে মোঃ ইয়াছিন ,মিয়া(২৮), পিতা- মৃত বাছির মিয়া, মাতা- মৃত আনোয়ারা বেগম, সাং- বাউতলা, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া ও তদন্তে সন্ধিগ্ধ গ্রেফতারকৃত আসামী সুমন চিশতি(৪৩), পিতা- মৃত মিজানুর রহমান ভুইয়া, মাতা- রেজিয়া বেগম, সাং- সুলতানপুর, পূর্বপাড়া(ভুইয়া বাড়ী), সুলতানপুর ইউনিয়ন, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ৩। মামুন মিয়া(২০), পিতা- মোতালিব মিয়া, মাতা- আনোয়ারা বেগম, সাং- সুলতানপুর(মধ্যপাড়া), সুলতানপুর ইউনিয়ন, থানা-ব্রাহ্মণবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মণবাড়িয়াদেরকে লুন্ঠিত হওয়া একটি সিএনজি গাড়ি হাতে নাতে ইং-২৩/০৩/২০২৫ তারিখ, রাত ২১.৩০ ঘটিকার সময় উদ্ধার করিয়া জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং বর্ণিত আসামীদেরকে গ্রেফতার করিয়া পুলিশি হেফাজতে গ্রহন করেন। আসামীদেরকে জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ