কাপ্তাই ( রাঙামাটি)প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাইয়ের নতুন বাজার ভ্রাম্যমান আদালতের অভিযানে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে নতুন বাজার কাপ্তাই ভ্রাম্যমান আদালত পরিচালোনা করেন নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মালামালের ভাউচার না থাকায় খাজা আজমির স্টোরকে ২ হাজার ও রাউজান স্টোরকে ২ হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় কাপ্তাই উপজেলা বাজার অনুসন্ধানকারী কর্মকর্তা অভিজিৎ বড়ুয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক তোফায়েল আহমেদ এবং থানা পুলিশ এর সদস্যরা ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন।