শনিবার, ১৬ মে ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই কর্ণফুলী নদীতে দাদার সাথে গোসল করতে গিয়ে নাতির মৃত্যু  কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২ শাহজাদপুরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা, মরদেহ উদ্ধার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠান শাহজাদপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, হত্যার অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে কাপ্তাই উপজেলার নতুন ইউএনও রায়হানুল ইসলামের যোগদান কর্ণফুলী নদী হতে অবৈধ  কারেন্ট ও রক জাল উদ্ধার করেছে মৎস্য বিভাগ কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জাজিরা উপজেলা নবাগত ইউএনও আল ইমরানকে সংবর্ধনা কাপ্তাই তথ্য অফিস কর্তৃক গণমাধ্যম কর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং

কাউখালীতে বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

  • আপডেট এর সময় শনিবার, ১৬ মে, ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

বিশেষ প্রতিনিধি।

পিরোজপুরের  কাউখালী থানা বিশেষ অভিযানে গাঁজা উদ্ধার সহ ১ জন এবং পৃথক অভিযানে আরো ১ জন পেশাদার চোর সহ মোট ২ জনকে গ্রেফতার করেছে।

থানা সূত্রে জানাযায়, চলমান বিশেষ অভিযানে ১৫ মে রাত ০৯.১০ ঘটিকার সময় কাউখালী উপজেলার পারসাতুরিয়া সাকিনস্থ মিয়া বাড়ী ঈদগাহ ময়দানের সামনে পাকা রাস্তার উপর হতে এসআই মোঃ রহমত উল্লাহ এর নেতৃত্বে ২০ গ্রাম গাঁজা উদ্ধার সহ আসামী ১। রাকিব তালুকদার (২৩), পিতা-জাকির তালুকদার, সাং-শঙ্করপুর, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়।

এদিকে পিএসআই মেহেদী হাসান পৃথক অভিযানকালে আজ ১৬ মে সকাল ০৯.৩০ ঘটিকায় স্থানীয় জনগনের সহায়তায় বেকুটিয়া মতুয়া আশ্রমের জেনারেটর চুরির ঘটনায় জড়িত মর্মে তদন্তে প্রাপ্ত পেশাদার চোর ২। আসাদুল সরদার (৪৩), পিতা-মৃত কালু সরদার, সাং-পারসাতুরিয়া, থানা-কাউখালী, জেলা-পিরোজপুরকে গ্রেফতার করা হয়েছে।

তাদের অদ্য বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য চোরের বিরুদ্ধে ইতোপূর্বে ০১ টি চুরি মামলা রয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ