মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে ৯০ জন ক্ষুদে হ স্কাউটদের দীক্ষা গ্রহণ শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় অনন্য উদ্যোগ জাজিরার ফৌজউদ্দিন মাদবর কান্দি সরকারি প্রাঃ বিদ্যালয়ে ঔষধি ভেষজ বাগান সুন্দরবনে বন বিভাগের ‘স্মার্ট টিম’-এর গুলিতে জেলে নিহত, উত্তাল উপকূল কাপ্তাই তথ্য অফিসের নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা ক্ষুদ্র ব্যবসা থেকে বড় ঋণ চাপে পতন: কেন ব্যবসায়ীরা একই ফাঁদে পড়ছেন অর্থ সংকটে তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান কাউখালীতে পেশাদার ডাকাত আটক রক্তমাখা চিঠিতে আতঙ্ক: শাহজাদপুরে পুলিশের পাহারায় রাত কাটাল গ্রামবাসী চন্দ্রঘোনা থানা  তিন বছরের সাজাপ্রাপ্ত  আসামীকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার  নাজিরপুর উপজেলা যুবদলের শীর্ষ পদের আলোচনায় সাবেক ছাত্রনেতা মাজেদুল

অর্থ সংকটে তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান

  • আপডেট এর সময় সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৭ বার পঠিত হয়েছে
Oplus_131072

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাই উপজেলার  ৫নম্বর  ওয়াগ্গা ইউনিয়ন ১নং ওয়ার্ড উত্তর দেবতাছড়ি  বাসিন্দা ইতিস তনচংগ্যা অর্থ সংকটে  মানবেতর জীবনযাপন করছেন।

পরিবারের প্রধান  ইতিস তনচংগ্যার জানান,বাবা অনিল তনচংগ্যা(৬৫), দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তিনি চট্টগ্রামের ক্যান্সার বিশেষজ্ঞ চিকিৎসক ডা. ফাহামিদা আলমের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ সময় ধরে চিকিৎসা চালিয়ে যেতে গিয়ে পরিবারটি তাদের সহায়-সম্পত্তি বিক্রি করে চিকিৎসার ব্যয় বহন করেছে। বর্তমানে তাদের আর্থিক অবস্থা অত্যন্ত করুণ হয়ে পড়েছে।

এরই মধ্যে নতুন করে বিপদ নেমে আসে পরিবারটিতে। ইতিস তনচংগ্যার স্ত্রী সান্তনা(৪৩) তনচংগ্যা হঠাৎ প্যারালাইসিসে আক্রান্ত হন। ফলে একই পরিবারের দুইজন গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসা, ওষুধ ও দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন ইতিস তনচংগ্যা।  বাংলাদেশ তনচংগ্যা কল্যান সংস্হা  কাপ্তাই অঞ্চল  সভাপতি  অজিত কুমার তনচংগ্যা অসহায় পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে যান। তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিভিন্ন সামাজিক সংগঠন, এনজিও, মানবাধিকার সংস্থা ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের প্রতি সহযোগিতার আহ্বান জানান।

৫নম্বর  ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত  তনচংগ্যাও পরিবারটির প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি দেশবাসী, বিত্তবান ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনসহ সকলের প্রতি ইতিস তনচংগ্যা পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

(ইতিস তনচংগ্যা যোগাযোগ মোবাইল নাম্বার  01883416662 )

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ