কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বর্তমান সরকারের নির্বাচনি ইশতেহার বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় চন্দ্রঘোনা তৈয়্যবিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট মাওলানা জাফরুল আলম নিজামী।
অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বলেন, নৈতিকতার অভাবে সমাজে নানা ধরনের অবক্ষয় দেখা দিচ্ছে।মানুষের মধ্যে মানবিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হলে সামাজিক ও ধর্মীয় নীতি নৈতিকতার চর্চা বৃদ্ধি করতে হবে।
পরে কুইজ বিজয়ীদেরকে শিক্ষাসামগ্রী ও ফলজ গাছ প্রদান করা হয়।