কাপ্তাই প্রতিনিধি।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ স্পেশাল টিম মানিকছড়ি হতে বিরল প্রজাতির একটি কচ্ছপ উদ্ধার করেছে।
শনিবার বেলা সাড়ে বারোটায় রাঙামাটি সদর রেঞ্জ গোপন সুত্রে খবর পেয়ে এটি উদ্ধার করে।
রাঙ্গামাটি সদর রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ জানান, কিছু অসাধু ব্যক্তি এ বিরল প্রজাতির কচ্ছপটি বাজারে বিক্রয়ের জন্য নিয়ে আসে। এসময় সদর বন বিভাগের স্পেশাল টিম মোঃ ফজলুল হক , মোঃ শফিকুল ইসলাম,মনির ও শাহীন কবির এফজি ঘটনাস্থল হতে কচ্ছপটি উদ্ধার করে।
এসময় বন বিভাগের লোকজনকে আছ করতে পেরে বিক্রেতা গোপনে ব্যাগ রেখে শটকে পরে বলে জানান।
এটির ওজন ৩.৫০০ কেজি । দৈঘ্য ১৪ ইঞ্চি প্রস্ত ১২ ইঞ্চি । পরে বিভাগীয় কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন এর দিক নির্দেশনায় এটি কাপ্তাই রেঞ্জের লোকজন কর্ণফুলী নদীতে অবমুক্ত করে বলে জানান।