শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
সাংবাদিকতা পেশার অস্তিত্ব রক্ষায় অবিলম্বে গণমাধ্যম কমিশন গঠন করুন সড়ক দূর্ঘটনায় কাপ্তাইয়ের ইউপি সদস্য’র ছেলে রাসেল নিহত যথাযোগ্য মর্যাদায় কাউখালীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপিত কাপ্তাইয়ে  টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ (SDGs) বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত  কাউখালীতে শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের আয়কর অব্যাহতি, মেধাভিত্তিক নিয়োগ ও সাংবিধানিক অধিকার নিশ্চিতের দাবিতে বিক্ষোভ সমাবেশ কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেফতার কাপ্তাই শিশু নিকেতন শিক্ষার্থীদের মাঝে  জোন কমান্ডারের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কাউখালীতে গাঁজাচাষকারী যুবক গ্রেফতার চন্দ্রঘোনায় ভারী বর্ষণে ৬১ ক্ষতিগ্রস্ত পরিবারের  মাঝে জেলা পরিষদের চাল বিতরণ

রায়গঞ্জে ৮৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৭১ বার পঠিত হয়েছে
Oplus_131072

মো: সবুজ হোসেন রাজা,স্টাফ রিপোর্টার,সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক মাদক কারবারিকে আটক করেছে সলঙ্গা থানা পুলিশ।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানার ঘুড়কা এলাকায় বগুড়াগামী মহাসড়কের পাশে রূপসী বাংলা হোটেলের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলীর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ব্যক্তি মো. টিপু সুলতান (৫৫)। তিনি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরুয়াপাড়া গ্রামের মৃত গোলাম আম্বিয়ার ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে টিপু সুলতানের কাছ থেকে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় তার ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।

সলঙ্গা থানার ওসি আসলাম আলী জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৫০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমন ও মাদক নিয়ন্ত্রণে পুলিশের গোয়েন্দা নজরদারি এবং অভিযান আরও জোরদার করা হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ