বিশেষ প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকা সহ সারা দেশের রাজপথে সংঘটিত লগি-বৈঠার তাণ্ডব ও হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, কাউখালী উপজেলা শাখা।
বুধবার (২৮ অক্টোবর) বিকেল পাঁচটায় উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং সেক্রেটারি হুমায়ুন কবিরসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে ও পরিচালনায় মিছিলে দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় বক্তারা ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনার তীব্র নিন্দা জানান এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Leave a Reply