Blog

  • আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

    আখাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সে কুকুরের কামড়ের জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (কুকুরের কামড়ের) জলাতঙ্কের ভ্যাকসিন প্রদান করা হয়েছে।

    শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: হিমেল খানের হাতে জলাতঙ্কের টিকা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক অতীশ দর্শী চাকমা।

    আখাউড়া পৌরসভার সহকারী পৌর প্রকৌশলী মোঃ তানভীর হাসান জানান, আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন যাবত জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় পৌরসভার অর্থায়নে ৫০টি (কুকুর ও বিড়াল) কামড়ের ভ্যাকসিন স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রদান করা হয়েছে।এবং তা অব্যাহত থাকবে।

    আখাউড়া থানা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, হিমেল খান জানান, শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে ৫০টি জলাতঙ্কের টিকা আমাদের কাছে পৌঁছে দেয়। এর মাধ্যমে বেশ কয়েকজন রোগীর চিকিৎসা করা যাবে।

  • ফেনী জেলা কারাগার-২ উদ্বোধন কারাবন্দীদের ফুল দিয়ে বরণ

    ফেনী জেলা কারাগার-২ উদ্বোধন কারাবন্দীদের ফুল দিয়ে বরণ

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    পহেলা নভেম্বর সকালে ফেনীর মাস্টাপাড়া অবস্থিত পুরাতন জেল কারাগার ইউনিট ২ উদ্বোধনের মধ্য দিয়ে ফের চালুকরা হয়েছে।বিশেষায়িত এই কারাগারে চট্টগ্রাম বিভাগের ৭টি জজকোর্টে বি’চা’রাধীন ‘মা’ম’লার আ’সা’মিদের রাখা হবে জানা গেছে

    আজ প্রথমদিনে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৮০ জন আ’সা’মি স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন জেলসুপার দিদারুল আলম। এসময় আগত ১৮০ কারাবন্দীকে ফুলেল শুভেচছা জানানো হয়।

    তিনি আরো জানান, জেল সুপার,জেলার,মেডিকেল অফিসার ও ডেপুটি জেলারসহ ৭০ জন কর্মকর্তা – কর্মচারি পদায়ন করা হয়েছে। পর্যায়ক্রমে ৮৮জনকে পদায়ন করা হবে।

  • কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবসে  র‍্যালি ও আলোচনা সভা 

    কাপ্তাইয়ে জাতীয় সমবায় দিবসে  র‍্যালি ও আলোচনা সভা 

    কাপ্তাই প্রতিনিধি:

    রাঙামাটির কাপ্তাইয়ে বিভিন্ন আয়োজনে  ৫৪ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

    শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে  ১০ টায়   কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা সমবায় বিভাগ এবং সমবায়বৃন্দের আয়োজনে কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালি ও পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করে সমবায় অফিসার হিমেল দে।

    এসময়  প্রধান অতিথি উপস্থিত থেকে   বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রুহুল আমিন। প্রধান অতিথি  বলেন, সমবায় হলো শক্তি, সমবায়ের মাধ্যমে অর্থনৈতিক উন্নতি সম্ভব। ঐক্যবদ্ধভাবে সমবায় কাজ করা হলে দেশ উন্নয়নে অনেক বড় অবধান রাখবে।  বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র,  সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান দিলদার হোসেন,  চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল,  কাপ্তাই কাঠ ব্যবসায়ী বহুমুখী  সমবায় সমিতির সহ সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন  এবং কাপ্তাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইয়াছিন মামুন, কাপ্তাই ট্রাক শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো: নুরুল ইসলাম।

    পরে উপজেলা পর্যায়ে ৫ টি  শ্রেষ্ঠ সমবায় সমিতিকে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

  • খেলাফত মজলিস ৮ নং জায়লস্কর ইউনিয়ন শাখা গঠিত

    খেলাফত মজলিস ৮ নং জায়লস্কর ইউনিয়ন শাখা গঠিত

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-

    শুক্রবার ৩১ অক্টোবর ২০২৫ ইং খেলাফত মজলিস ফেনী জেলার দাগনভূঞাঁ উপজেলার ৮ নং জলস্কর ইউনিয়ন শাখা কমিটি গঠিত হয়েছে।

    ২১ সদস্য বিশিষ্ট এ নবগঠিত কমিটির সভাপতি মাওলানা আনোয়ার হোসেন (ছবিতে ডানে) ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইসরাফিল (ছবিতে বামে)রয়েছেন।

    কমিটি গঠন উপলক্ষে আয়োজিত দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস নোয়াখালীর জোন সহ পরিচালক ও খেলাফত মজলিস মনোনীত ফেনী- ৩ আসনের দেয়াল ঘড়ি প্রতীকের এমপি প্রার্থী প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।

    এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস দাগনভূঞাঁ উপজেলা শাখার সহ সভাপতি মাও. সাদ উদ্দিন ও সার্ভেয়ার জহিরুল ইসলাম পাভেল এবং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা নুরুল আফসার মুরাদ সহ আরো অনেকেই।

  • ‎‎স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে পরশুরামে বিএনপির সংবাদ সম্মেলন

    ‎‎স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে মামলা দায়ের প্রতিবাদে পরশুরামে বিএনপির সংবাদ সম্মেলন

    আবুল হাসনাত তুহিন ,ফেনী:-‎

    পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ তারেক হোসেনের বিরুদ্ধে চোরাচালান পণ্য জব্দের ঘটনায় মামলা দায়েরের প্রতিবাদে পরশুরাম উপজেলা বিএনপির নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করেছেন। বিএনপি নেতৃবৃন্দ দাবি করেছেন, ষড়যন্ত্র করে তারেককে ফাঁসানো হয়েছে।‎বৃহস্পতিবার(৩০ অক্টোবর) বিকালে পরশুরাম অডিটোরিয়ামে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে উপজেলা বিএনপি।

    ‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপি’র আহ্বায়ক আবদুল হালিম মানিক।

    বক্তব্যে তিনি বলেন,  বিগত ১৭ বছর বিভিন্ন সময় ফ্যাস্টিষ্টদের হামলা ও মিথ্যা মামলার কারণে বিএনপি নেতা কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন নতুন করে আবারও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এর অংশ হিসেবে পরশুরাম উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তারেক হোসেনকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে।  ফুলগাজী থানার উপ পুলিশ পরিদর্শক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে চোরাচালান মামলায়  তাকে আসামি করেছেন। তারেক হোসেনকে একজন মেধাবী ছাত্রনেতা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ৬ বছর ধরে বক্সমাহমুদ বাজারে সুনামের সাথে ব্যবসা করছেন তারেক। বর্তমানে সাতকুচিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার গর্ভনিং বডির সভাপতি ও উত্তর সাতকুচিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

    ‎জানা গেছে, গত ২৬ অক্টোবর ভোরে ফুলগাজীর গজারিয়ায় চোরাচালান পন্যবাহী গাড়ির চাপায় এক সিএনজি চালক নিহত ও তিনজন আহত হয়। এ ঘটনায় ফুলগাজী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় উল্লেখ করা হয়, ফেনীর ফুলগাজী উপজেলার গজারিয়া বাজার এলাকায় একটি বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ শাড়ি-কাপড় জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী। ওইদিন ভোরে একই এলাকায় একটি ভারতীয় কাপড়বোঝাই পিকআপ এবং যাত্রীবাহী সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি চালক রকি মিয়া ঘটনাস্থলেই নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

    ‎আবদুল হালিম বলেন, গত ২৬ অক্টোবর ফুলগাজী থানায় বিশেষ ক্ষমতা আইনে ১১ জন আসামীর নাম উল্লেখ করে একটি মামলা মামলা দায়ের করা হয়। মামলায় এক নম্বর আসামি করা হয় পরশুরাম উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কারা নির্যাতিত মোঃ তারেক হোসেনকে। যা আমাদেরকে বিস্মিত করেছে। ষড়যন্ত্রকারী মহল তার সাংগঠনিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে পুলিশকে প্রভাবিত করে মিথ্যা মামলায় জড়িত করেছে।
    ‎তারেক হোসেনকে আসামি করার বিষয়ে অসংঙ্গতি প্রকাশ করে তিনি বলেন, মামলায় জব্দ করার সময় ১২.৩০ মিনিট। ঘটনার প্রায় ৬ ঘন্টা পর মামলা দায়ের করা হয়। অথচ এজাহারের ভাষ্যমতে,পুলিশ সকাল ৫.১৫ মিনিটে গোপন সংবাদ পায়। সকাল ৬.৩০ মিনিটে দুর্ঘটনা ঘটে ও দুর্ঘটনা ঘটার পর পরই পুলিশ সেখানে পিকআপ থেকে পড়ে যাওয়ায় বস্তাগুলো দেখে মর্মে এজাহারে উল্লেখ করে। সেই ক্ষেত্রে জব্দ তালিকা প্রস্তুতের জন্য ৬ ঘন্টা বিলম্ব কেন? ঘটনাস্থল ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়ন আর তারেকের বাড়ি পরশুরাম উপজেলায়। জব্দ তালিকায় ১নম্বর স্বাক্ষী হিসেবে যাকে দেখানো হয়েছে তার বাড়ি পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের দক্ষিণ কেতরাঙ্গা গ্রামে। ২ নম্বর স্বাক্ষী মোশারফ হোসেনের বাড়ি একই ইউনিয়নের উত্তর মোহাম্মদপুর গ্রামে। ঘটনাস্থল আমজাদ হাট ইউনিয়নের গজারিয়ার কোন স্বাক্ষী বা প্রত্যক্ষদর্শী নাই।

    ‎দলীয় কোন কোন্দলের কারণে এ ঘটনা ঘটেছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন,দলের স্বার্থে ও জনকল্যাণে আমরা সবাই এক। দলের কেউ এ মিথ্যা মামলার সাথে জড়িত নয়।এ সময় বিএনপি নেতৃবৃন্দ তারেক হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ঘটনাটি যথাযথ তদন্ত করার দাবি জানান।

    ‎সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,উপজেলা বিএনপির সদস্য সচিব ইব্রাহিম খলিল মনি,পৌর বিএনপির আহবায়ক কাজী ইউসুফ মাহফুজ,সদস্য সচিব মাহবুবুল হক মজুমদার,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আবদুল আলিম মাকসুদ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শফিকুর রহমান,উপজেলা যুবদলের আহ্বায়ক শামসুল আলম শাকিল,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতাহার হোসেন পাপরুলসহ বিএনপি, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

  • আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত

    আওয়ামী লীগের সঙ্গে এনসিপির সমঝোতার প্রশ্ন অবান্তর : হাসনাত

    পিরোজপুর প্রতিনিধি।

    আওয়ামী লীগের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমঝোতার প্রশ্ন অবান্তর বলে মন্তব্য করেছেন দলটির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

    বরিশাল বিভাগের ছয় জেলার সাংগঠনিক মতবিনিময়ের ধারাবাহিকতায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পিরোজপুর জেলা শাখার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ।

    সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহামুদা আলম মিতু, বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুল ইসলাম তুহিন।

    সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ও পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমান।

    এসময় পিরোজপুর জেলার যুগ্ম সমন্বয়কারী মাহাবুবুল আলম নাঈম, মো. আল আমিন খানসহ জাতীয় যুবশক্তি, ছাত্রশক্তি ও শ্রমিকশক্তির নেতারা উপস্থিত ছিলেন।

    সভায় বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহিন বলেন, ‘বরিশাল বিভাগের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার কাজ চলছে। খুব শিগগিরই পিরোজপুর জেলা কমিটি গঠন করা হবে। নতুন পরিবর্তনের রাজনীতি, বৈষম্যহীন রাজনীতি ও মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এনসিপির পতাকাতলে যোগ দিতে আমরা পিরোজপুরের মানুষকে আহ্বান জানাই।‘

    সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘ফ্যাসিবাদ থাকাকালীন পুরো সময়টা বাংলাদেশ একটি গণতন্ত্রহীন সময় অতিক্রম করেছে। এখন গণতন্ত্র উত্তরণের জন্য নির্বাচন প্রয়োজন। নির্বাচনের মধ্য দিয়েই আমরা একটি নতুন যাত্রা শুরু করতে চাই, যেখানে জাতীয় নাগরিক পার্টি ভূমিকা রাখতে পারবে ।

    সভা শেষে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলোতে এখনো কোনো নীতিমালার স্বচ্ছতা নেই। শাপলা প্রতীক অন্তর্ভুক্তির বিষয়েও কমিশনের অবস্থান স্পষ্ট নয়। আমরা নীতিমালা দেখতে চাই।’

    তিনি আরও বলেন, ‘সংস্কারের পক্ষে যারা থাকবে, এনসিপি তাদের সঙ্গেই থাকবে। আর সংস্কারের বিপক্ষে যারা থাকবে, তাদের সঙ্গে দূরত্ব তৈরি হবে। আওয়ামী লীগকে বাদ দিয়েই এখন দেশের রাজনৈতিক অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে।

  • বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি করে না : সাঈদ খান

    বিএনপি আপোষ করে না, গুপ্ত রাজনীতি করে না : সাঈদ খান

    পিরোজপুর প্রতিনিধিঃ

    বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পারেরহাট আবাসে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    পিরোজপুর-১ আসনের ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ও দৈনিক কালের কণ্ঠের যুগ্ম সম্পাদক সাংবাদিক হাফিজ আল আসাদ সাঈদ খান বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে সময়োপযোগী। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও জনগণমুখী রাষ্ট্র গঠন করতে বদ্ধপরিকর। তিনি বলেন, রাষ্ট্র কাঠামো বিনির্মণের এই কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথনির্দেশনা দেবে। উঠান বৈঠকে সাঈদ খান আরও বলেন, “বিএনপির প্রতিটি কর্মী ১৭ বছর ধরে বলে এসেছে-আমরা বিএনপি করি, আমরা কাউকের সঙ্গে আপোষ করি না। বিএনপি কোনো গুপ্ত রাজনীতি করে না; জনগণের রাজনীতি করাই আমাদের মূল লক্ষ্য।” তিনি ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টসহ বিভিন্ন অনিয়ম-অনাচার নিয়ে প্রশ্ন তুলে বলেন, কেউ কী করে হঠাৎ করে কোটি কোটি টাকার সম্পদ গড়ে তুলেছে-জনগণের সামনে তা ব্যাখ্যা করা উচিত। সাঈদ খান তারেক রহমানকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি হিসেবে উল্লেখ করে বলেন, গত ১৭ বছর ধরে তিনি জনগণের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন সংগ্রহশালীভাবে পরিচালনা করেছেন। বিএনপি আপোষ করে না, বিএনপি গুপ্ত রাজনীতি করে না-এটাই আমাদের অঙ্গীকার।
    অনুষ্ঠন সভাপতিত্ব করেন পারেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। তিনি বলেন, বিএনপি দেশের উন্নয়ন ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার দল; এটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল। দীর্ঘ সময় ধরে দেশের মানুষ ভোটাধিকারের বাইরে রয়েছেন; জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে লক্ষ্যে আমাদের দায়িত্ব নিতে হবে। অনুষ্ঠানে জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ সরদার, ফিরোজ শেখ, ক্রীড়াসংগঠক মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক মো: বেল্লাল শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ উপস্থিত ছিলেন। স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিতদের হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে কর্মসূচির তাৎপর্য তুলে ধরা হয়।

  • শিবচর পাচ্চর বাজারের বৈধ ইজারা নিয়েও অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

    শিবচর পাচ্চর বাজারের বৈধ ইজারা নিয়েও অপপ্রচার: সংবাদ সম্মেলনে প্রতিবাদ

    গোলাম আজম ইরাদ, মাদারীপুর থেকে।

    মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর বাজারকে ঘিরে সম্প্রতি এক কুচক্রী মহল পরিকল্পিতভাবে অপপ্রচার চালিয়ে বাজারের বৈধ ইজারাদারদের সামাজিক মর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা করছে। বাংলাদেশ রেলওয়ের অনুমোদন ও বৈধ লিজ প্রাপ্ত হওয়া সত্ত্বেও মোঃ রাসেল মিয়া ও সেলিম রেজার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রচার করছে একটি স্বার্থান্বেষী চক্র।

    এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে রাসেল মিয়া ও সেলিম রেজাসহ বাজারের ভুক্তভোগী ব্যবসায়ীরা সম্প্রতি সংবাদ সম্মেলন করেন।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,পাচ্চর বাজারের উন্নয়ন ও স্বচ্ছ ব্যবস্থাপনার লক্ষ্যে তারা দীর্ঘ প্রক্রিয়ার মাধ্যমে রেলওয়ে কর্তৃপক্ষের নির্ধারিত নিয়মে বৈধ লিজ গ্রহণ করেছেন। কিন্তু কিছু অসাধু ব্যক্তি তাদের স্বার্থে জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যা তথ্য ছড়িয়ে পরিবেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

    সংবাদ সম্মেলনে জানানো হয়, স্থানীয় কয়েকটি গণমাধ্যমও যাচাই-বাছাই না করে কুচক্রী চক্রের প্ররোচনায় মিথ্যা সংবাদ প্রচার করেছে, যা বৈধ ইজারা গ্রহীতাদের সুনাম ও ব্যক্তিগত সামাজিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে। বক্তারা এসব সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে সংশ্লিষ্ট সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীলতার সাথে সত্য যাচাই করে সংবাদ প্রকাশের আহ্বান জানান।

    এ সময় বাজার ইজারাদার কর্তৃপক্ষ জানায়— জনগণের স্বার্থ, বাজারের শৃঙ্খলা, পরিচ্ছন্ন পরিবেশ, নিরাপত্তা নিশ্চিত করা এবং ব্যবসায়ীদের ন্যায্য অধিকার রক্ষায় তারা কাজ করে যাচ্ছেন। যারা অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলেও জানানো হয়। এ বিষয়ে মহামান্য হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করা হয়েছে মামলা চলমান।

    শেষে সংবাদ সম্মেলনে অপপ্রচারকারীদের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে তারা আশা প্রকাশ করেন যে সত্য ও ন্যায়ের বিজয় হবে এবং শিবচর পাচ্চর বাজারের উন্নয়ন ও স্বচ্ছতা বজায় থাকবে।

  • জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৪ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী গ্রেফতার

    জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ কর্তৃক ৪ কেজি গাঁজা সহ ২ মাদক কারবারী গ্রেফতার

    লায়ন রাকেশ কুমার ঘোষ (স্টাফ রিপোর্টার)।

    ব্রাহ্মণবাড়িয়া ডিবি পুলিশের বিশেষ অভিযানে ৩০/১০/২০২৫ ইং ১১.২০ ঘটিকার সময় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন সুলতানপুর ইউনিয়নের টাংগার পার এলাকা হইতে ০২ জন মাদক কারবারীকে গ্রেফতার করে।

    এ সময় তাদের হেফাজতে থাকা (চার) কেজি গাঁজা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

    গ্রেফতারকৃত আসামীদ্বয়ের নাম ও ঠিকানা:

    ১। মোঃ আল আমিন প্রকাশ সাজ্জাদ (২৬)
    পিতা- নাজির হোসেন
    মাতা- আসমা বেগম
    সাং- মসজিদ পাড়া ৪নং ওয়ার্ড
    থানা – আখাউড়া
    জেলা- ব্রাহ্মণবাড়িয়া
    বর্তমান ঠিকানা, উথারিয়া পাড়া, সিঙ্গার বিল
    থানা- বিজয়নগর
    ২। সুমাইয়া আক্তার (২১)
    পিতা খোকন মিয়া
    সাং বাগানবাড়ি, কাশিনগর
    থানা- বিজয়নগর
    জেলা- ব্রাহ্মণবাড়ীয়া

    এ সংক্রান্তে আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • আমড়া উৎপাদনে শীর্ষে পিরোজপুর, মৌসুমে শতকোটি টাকার বিক্রি

    আমড়া উৎপাদনে শীর্ষে পিরোজপুর, মৌসুমে শতকোটি টাকার বিক্রি

    পিরোজপুর প্রতিনিধি।

    দক্ষিণের জেলা পিরোজপুরের খ্যাতি রয়েছে পেয়ারা উৎপাদনে। পেয়ারার মৌসুমজুড়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভ্রমণ পিপাসুরা আসেন এই জনপদে। তবে পেয়ারার মৌসুম শেষ হতে না হতেই আমড়া নিয়ে ব্যস্ত সময় পার করেন কৃষক, ব্যাপারী ও পাইকারি ব্যবসায়ীরা। কেননা আমড়া উৎপাদনেও শীর্ষ অবস্থানে রয়েছে পিরোজপুরে।

    জেলার ভান্ডারিয়া, কাউখালী, মঠবাড়িয়া ও নেছারাবাদে আমড়া উৎপাদন বেড়েছে। তবে জেলার মধ্যে সবচেয়ে বেশি উৎপাদন হয় নেছারাবাদ উপজেলায়। আকারে বড় ও স্বাদে মিষ্টি হওয়ায় পিরোজপুরের আমড়ার চাহিদা রয়েছে দেশজুড়ে। শরৎ পেরিয়ে হেমন্তের আলো-বাতাসে পাকা আমড়া সবুজ খোসা ছাড়িয়ে যখন তামাটে রং ধারণ করে, তখনই খালজুড়ে শুরু হয় আমড়া তোলা, বাছাই, বোঝাই ও পাইকারি বাজারে শ্রমিকদের ব্যস্ততা। ভোর থেকে দুপুর পর্যন্ত খালে নৌকাভর্তি আমড়া নিয়ে ভিড় জমে পাইকারি হাটে। দরদাম, পরিবহন আর লেনদেনের ব্যস্ততায় এখন উৎসবে পরিণত হয়েছে জেলার নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানার পাইকারি মোকামগুলো।

    উপজেলার ভরতকাঠী,কারণে কৃষকরা আরও বেশি আগ্রহী হচ্ছে আমড়া উৎপাদনে। আগামীতে জেলায় এর উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পিরোজপুরে ৫৭৭ হেক্টর জমিতে ১০ হাজার ১২৪ টন আমড়া উৎপাদিত হয়েছে, যা বরিশাল বিভাগের ভেতরে উৎপাদনে সর্বোচ্চ। ভিমরুলি বাজারের আমড়ার আড়তদার লিটু ব্যাপারী বলেন, ‘পিরোজপুরের আমড়ার সারাদেশে সুনাম রয়েছে। আকারে বড়, সুস্বাদু এবং ফরমালিন মুক্ত হওয়ায় মানুষের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে এই আমড়া। আমরা প্রতিনিয়ত নতুন নতুন বাজারের সন্ধান পাচ্ছি। চাহিদা বাড়ছে।’ তিনি বলেন, ‘মৌসুমে ২০ জন শ্রমিক আমার অধীনে কাজ করে। এখন মৌসুম প্রায় শেষের দিকে তাই শ্রমিক কম। তারপরও প্রতিদিন ৪০০-৫০০ বস্তা আমড়া আমি নিজেই সাপ্লাই দিই।’ আটঘর বাজারের আমড়ার আড়তদার জসিম হাওলাদার বলেন, ‘চলতি মৌসুমে ২০০-২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়েছে। আগামীতে যদি ফলন ভালো হয়, তাহলে এর পরিমাণ ৩০০-৪০০ কোটি টাকা ছাড়িয়ে যাবে।’ আমড়াচাষি মিঠুন মন্ডল বলেন,

    আটঘর, কুড়িয়ানা, গুয়ারেখা, জলাবাড়ী, দৈহারী, বলদিয়া, সমুদয়কাঠী, সারেংকাঠী, সোহাগদলসহ বিভিন্ন এলাকা থেকে নৌকায় করে সকাল সকাল নিয়ে আসা হয় সুমিষ্ট আমড়া। জেলার অন্যান্য উপজেলা থেকেও এখানে আমড়া নিয়ে আসেন ব্যবসায়ীরা। বর্তমানে ২-৩ হাজার টাকা মণ বিক্রি হচ্ছে আমড়া। পাইকারি ব্যবসায়ীরা বিভিন্ন চাষি ও খুচরা ব্যক্তিদের কাছ থেকে আমড়া কিনে সড়ক পথে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, ময়মনসিংহসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেন। কৃষকরা বলছেন, পেয়ারায় আগের মতো লাভ হয় না। এজন্য গত এক দশকে তারা ব্যাপকভাবে আমড়া চাষে ঝুঁকেছেন। অনেকে পেয়ারা বিক্রি করে লোকসান শুনলেও এ মৌসুমে আমড়া বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পেরেছেন। ফলে এ ফল এখন কৃষকদের নতুন আশার কারণ হয়ে উঠেছে। বরিশালের আমড়া জিআই স্বীকৃতি পাওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে এর চাহিদা আরও বেড়েছে। স্বাদ, গন্ধ ও মানের কারণে বরিশাল বিভাগের আমড়া নিজস্ব পরিচিতি তৈরি করেছে। চলতি মৌসুমে ফুল ঝরে যাওয়ায় ফলন কিছুটা কম হলেও দাম ভালো থাকায় কৃষকরা সন্তুষ্ট। গতবছর মানভেদে প্রতি মণ আমড়া ১০০০-১৬০০ টাকায় বিক্রি হয়েছে। তবে মৌসুমের শেষের দিকে দাম বেড়ে ২-৩ হাজার টাকায় ঠেকেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, মৌসুমে ২০০-২৫০ কোটি টাকার আমড়া বেচাকেনা হয়। জিআই পণ্য হওয়ার

    ‘বরিশালের আমরা জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় আমাদের বেচাকেনা আরও বাড়বে। এতে আমরা অনেক খুশি।’ তিনি আরও বলেন, ‘এ বছর আনুপাতিক হারে ফলন কম ছিল। বৃষ্টি, বন্যাসহ অন্যান্য সমস্যার কারণে ফলন কম হয়েছে। তবে আমরা আশা করছি, আগামী বছর ফলন বেশি হবে। তখন ক্ষতি কাটিয়ে উঠতে পারবো।’ কুয়াকাটা থেকে আমড়া কিনতে এসেছেন জসিম ব্যাপারী। তিনি বলেন, ‘এখানকার আমড়ার মান খুব ভালো। আকারে বড়, স্বাদেও মিষ্টি। প্রতিবছর ১০-১৫ লাখ টাকার আমড়া কিনে নিয়ে খুচরা বিক্রি করি।’ আমড়া পাইকারি দোকানের শ্রমিক সুমন মণ্ডল বলেন, ‘জিআই পণ্য হওয়ার কারণে দেশের বাইরেও আমড়া পাঠানো সম্ভাবনা রয়েছে। এলাকায় আমড়া উৎপাদনের পরিমাণ দিন দিন বাড়ছে। এ বছর প্রায় কোটি টাকার কাছাকাছি আমড়া দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে।’ পিরোজপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সৌমিত্র সরকার বলেন, পিরোজপুরের বিভিন্ন উপজেলায় ৫৭৭ হেক্টর জমিতে আমড়ার আবাদ হয়। উৎপাদন হয় ১০ হাজার ১২৪ মেট্রিক টন। যার বাজারমূল্য প্রায় শতকোটি টাকা। তিনি বলেন, ‘এখানকার আমড়া জিআই পণ্যের স্বীকৃতি পাওয়ায় সুনাম বাড়ছে। উৎপাদনও বেড়েছে। নতুন করে যারা এ ফসল উৎপাদনে আগ্রহী হচ্ছেন, তাদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।