কাপ্তাইয়ে ভূমি সেবা মেলার উদ্বোধন 

কাপ্তাই প্রতিনিধি: 

রাঙামাটি কাপ্তাই উপজেলায় ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন করা হয়েছে।

উপজেলা ভূমি অফিস কাপ্তাইয়ের আয়োজনে মঙ্গলবার  সকাল সাড়ে  ১১ টায় ভূমি অফিস চত্বরে প্রধান অতিথি  উপস্থিত থেকে ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত  সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম।

পরে ভুমি অফিস চত্বরে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  ও অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত  সহকারী কমিশনার (ভূমি) মো: রায়হানুল ইসলাম বলেন, সরকার আজকে যে ভূমি মেলার আয়োজন করেছেন, তার প্রধান উদ্যোশ হলে জনগণকে সেবা প্রদান করা। পার্বত্যঞ্চলে জমির সঠিক জরিপ করা প্রয়োজন। তিনি মেলায় উপস্থিত হেডম্যান এবং কারবারিদের জনগণকে সেবা প্রদান করার অনুরোধ জানান।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, রাঙামাটি জেলা বিএনপি সহ সভাপতি ডা: রহমত উল্লাহ,  জামায়াতে ইসলামীর কাপ্তাই উপজেলার  আমীর হারুনর রশীদ, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুর নাহার বেগম এবং হেডম্যান অরুণ তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ভূমি অফিসের কানুনগো  মো:কাজল মিয়া।

পরে ভূমি অফিস চত্বর হতে একটি র‍্যালি বের হয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *