কাপ্তাইয়ে ৯০ জন ক্ষুদে হ স্কাউটদের দীক্ষা গ্রহণ

কাপ্তাই প্রতিনিধি। 

বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে “হলদে পাখি কার্যক্রম সম্প্রসারণ কর্মসূচি-২০২৬” উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে ৫ টি প্রাথমিক বিদ্যালয়ের  ৯০  জন হলদে পাখি স্কাউটদের দীক্ষা গ্রহন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়েছে। সেই সাথে দীক্ষা গ্রহন শেষে তাদেরকে সনদপত্র ও পোশাক বিতরণ করা হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে বর্ণিল এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিশনার  বীনাপ্রভা চাকমা বলেন, গার্ল গাইডস কার্যক্রম শিশুদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই  উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জাহাঙ্গীর আলম।  দীক্ষা অনুষ্ঠানে ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের ট্রেইনার   ইসরাত জাহান শিল্পী এবং জুনিয়র ট্রেইনার  শায়লা শাবরিন ঊষা।

কাপ্তাই উপজেলা গার্লস গাইডের সভাপতি উমা সিং মারমার সঞ্চালনায় বর্ণিল এই আয়োজনে কাপ্তাই উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক এবং  গার্ল গাইডস এর সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *