রবিবার, ১০ মে ২০২৬, ১০:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে কোরবানির পশু’র  হাটে পাহাড়ি গরুর কদর বেশি পাবনায় এনএসআইয়ের অভিযানে নকল দুধ তৈরির কারখানার সন্ধান, জব্দ বিপুল বিষাক্ত উপকরণ রবীন্দ্রনাথের কবিতা ও গান বাঙালির হৃদয়ে আজও জীবন্ত : ইকবাল হাসান মাহমুদ টুকু কাপ্তাইয়ে সিএনজি ও মোটরসাইকল মুখোমুখি সংঘর্ষে আহত- ৪ বিএনপি জুলাই সনদ বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছেন – এমপি খোকন তালুকদার চন্দ্রঘোনা স্যালাইন ব্যাগভর্তি  চোলাই মদসহ  দুই  মহিলা পাচারকারী গ্রেপ্তার  শাহজাদপুরে রবীন্দ্র জন্মজয়ন্তীর বর্ণাঢ্য আয়োজন শুরু মোহাম্মদপুরে ওপেন হাউস ডে পালন বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা সাংবাদিকদের অধিকার কড়ায় গণ্ডায় বুঝিয়ে দিতে হবে

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী প্রতিরোধ ও বেগম রোকেয়া দিবস পালন 

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৮৯ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

আন্তর্জাতিক নারী প্রতিরোধ পক্ষ পালন করা হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (৯ ডিসেম্বর) কাপ্তাই উপজেলা পরিষদ চত্বর হতে একটি র‍্যালী বের করা হয়।

পরে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরীতে আলোচনা সভা এবং ”  অদম্য নারী সম্মাননা ” প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রুহুল আমিন।

বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন,   চন্দ্রঘোনা  খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, সফল জননী নারী সম্মাননাপ্রাপ্ত সন্ধ্যা রানী দাশের বড় ছেলে চাঁদপুর সরকারি মেডিকেল কলেজ এর কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক ডা: নারায়ণ চন্দ্র দাশ,  কাপ্তাই উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি এবং সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ হোসেন এবং নারী সংগঠক নুর বেগম মিতা।

পরে সফল জননী নারী হিসাবে সন্ধ্যা রাণী দাশ এবং অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসাবে জেমিয়া ফারজানা নিতুকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ