সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুর শকুনি লেকপাড়ের ফুড কার্ট ব্যবসায়ীদের বাঁচার আকুতি মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার

কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৪১ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির কাপ্তাই শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার বেলা ১২টায় শহীদ শামসুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা শিক্ষক উত্তম কুমার শিলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দিলদার হোসেন , কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ ইউসুফ মিয়া,বিদ্যালয়ের শিক্ষক কাউছার মিয়া,ফেরদৌসী আক্তারসহ প্রমুখ।

প্রধান অতিথি ইউএনও বলেন,নির্ভয়ে পরীক্ষা দিবে ভয়ের  কোনো কারণ নেই। স্কুল শিক্ষকগন তোমাদের যে ভাবে পড়ালেখা করিয়েছে তোমরা সেভাবেই পরীক্ষা দিবে।

পরে বিদায়ী শিক্ষার্থীরা স্কুলের প্রধান শিক্ষককে সম্মাননা  স্বরূপ পুরস্কার তুলে দেন।পরে দোয়া ও মুনাজাত করেন অত্র বিদ্যালয়ের হেড মাওলানা মুহাম্মদ আমির হোছাইন।

এসময় বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ গণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্যএবারের অত্র বিদ্যালয় হতে  মোট ৩৮জন পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে।একই দিনে কাপ্তাই উপজেলার প্রতিটি মাধ্যমিক স্কুল ও মাদরাসার এস,এস,সি ও দাখিল  পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ