পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে 

কাপ্তাই প্রতিনিধি।

পাহাড়ের টকমিষ্টি লটকন যাচ্ছে সমতলে।যা বিক্রি করে মৌসুমি  ব্যবসায়ীরা লাখ টাকা আয় করছে বলে জানান। রাঙামাটি পার্বত্যঞ্চলে প্রাকৃতিক ভাবে

জন্মানো সুস্বাদু টক মিষ্টি লটকন যাচ্ছে ঢাকা,চট্টগ্রামে। লটকন অত্যন্ত পুষ্টিকর একটি ফল।যা খেলে মুখের রুচি বাড়ে। এটি গ্রীষ্ম মন্ডলীয় ফল।মে এবং জুন মাসে এ ফল হরহামেশাই দেখা মিলে বাজারে বিক্রয় করতে। আঞ্চলিক ভাষায় এটি ‘লটকা”নটকোনা’ বা আঁশকন ফল  নামে পরিচিত। প্রতিটি  ফল আকার  ৩থেকে ৫সেন্টিমিটার হয়। ফলের ভেতর রসালো নরম শাঁস এর কেন্দ্রে ২থেকে ৪টি বড় বাদামী রঙের বীজ থাকে। এটিতে পযাপ্ত পরিমানে ভিটামিন, খনিজ এবং প্রেটিন থাকে। এই লটকন ফলটি রাঙামাটি তথা কাপ্তাইয়ের জঙ্গলে প্রাকৃতিক ভাবে জম্মে থাকে। মৌসুমি ব্যবসায়ী জামাল উদ্দিন, হাসনাত জানান, পাহাড় হতে এ ফল ক্রয় করছি। প্রতি বস্তা লটকন ৮০০থেকে ১০০০টাকা ক্রয় করা হয়। ঢাকা-চট্রগ্রামে এ লটকন এক  বস্তুা বিক্রি করা হয় ১৫০০শ’থেকে ২ হাজার টাকা করে।

ব্যবসায়ীরা জানান, ঢাকা, চট্টগ্রামে এ লটকন কেজি ১৫০ টাকা থেকে ২০০টাকা কেজি বিক্রি করা হয়।

মৌসুমি ব্যবসায়ী শফি জানান, এবার এ ফল বিক্রি করে প্রায়  লাখ টাকা আয় করা হয়েছে।

কাপ্তাই উপজেলা কৃষি অফিসার আহসান হাবীব জানান, কাপ্তাই উপজেলায় বাণিজ্যিকভাবে এ ফল চাষ করা হয়না। এটি প্রাকৃতিক ভাবে বনে -জঙ্গলে জন্মে। তবে এফলের চাহিদা রয়েছে স্থানীয় ও অন্যান্য জায়গায়। ফলটি পুষ্টিগুনে ভরপুর।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *