নিউজ ৫২ বাংলা ডেস্ক।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাউখালী ৩নং সদর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন সাবেক ছাত্রনেতা কাউখালী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ সায়েম উদ্দিন তালুকদার।

নিউজ ৫২ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে সায়েম উদ্দিন তালুকদার বলেন,আমি নির্বাচিত হলে সদর ইউনিয়ন পরিষদ কে দুর্নীতি মুক্ত, সাধারণ মানুষের মৌলিক চাহিদা, সুন্দর জবাবদিহিতা মুলক আধুনিক ইউনিয়ন গড়তে চাই।
তিনি আরো বলেন, মাদক, কিশোর গ্যাং  চিরতরে নির্মূল করতে চাই। 

এসময় তিনি বলেন, পারিবারিক সমস্যা  সমাধান  ও
জনগনের সেবা দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।
নির্বাচিত হলে প্রথম কাজ হবে পরিষদ কে শৃঙ্খলার মধ্যে এনে জনগনকে সুন্দর ভাবে সেবা দেওয়া।
তিনি আরো বলেন পরিকল্পনা আছে অনেক কিছু করার ।ইনশাআল্লাহ যদি নির্বাচিত হতে পারি তাহলে বরাদ্দ অনুযায়ী সব কিছুর ব্যবস্তা করব।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *