শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের চ্যাস্পিয়ন জায়েন্ট অফ পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন দুই দিন পর কাপ্তাই হ্রদে মিলল নিখোঁজ বিএনপি নেতার মরদেহ মাদারীপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন ও ৬৭ তম সেলফ সার্ভিস সেন্টারের উদ্বোধন কাপ্তাই ১১ আর ই ব্যাটালিয়ন কর্তৃক শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ সন্ধান মেলেনি নিখোঁজ কাপ্তাই বিএনপি ওয়ার্ড সভাপতি মাসুদ এর কাপ্তাইয়ে নবজাতকের জীবন বাঁচাতে প্রয়োজন ৪ লাখ টাকা কাপ্তাই নতুন বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে সভাপতি জয়নাল, সম্পাদক করিম  কাপ্তাই রাইখালী সেনাক্যাম্প কর্তৃক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও ত্রাণ সামগ্রী বিতরণ কাপ্তাইয়ে ৬১০ জন কৃষকদের মাঝে চারা সার ও  বীজ বিতরণ কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) দূর্যোগ কবলিত এলাকায় মানুষের স্বাস্থ্য সুরক্ষায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালিত 

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওমর ফারুকের পুনর্বহালের দাবিতে মাদারীপুরে কলমবিরতি কর্মসূচি

  • আপডেট এর সময় সোমবার, ৮ জুন, ২০২৬
  • ৬৫ বার পঠিত হয়েছে

গোলাম আজম ইরাদ, মাদারীপুর থেকে। 

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম, মাদারীপুরের উদ্যোগে আজ ৮ জুন সোমবার এক ঘণ্টাব্যাপী কলমবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে।

সোমবার পুরান বাজার প্রধান সড়কে অনুষ্ঠিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ব্যাংকের গ্রাহক আলহাজ খলিলুর রহমান হাওলাদার।

কর্মসূচিতে বক্তব্য রাখেন ব্যাংকের গ্রাহক আবুল হোসেন, আলী হোসেন, জুনায়েদ হোসেন, নুরুল ইসলাম, আব্দুল হাকিম মিয়া, আলমগীর হোসাইনসহ অন্যান্য গ্রাহকবৃন্দ।
বক্তারা ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওমর ফারুককে পুনর্বহালের দাবি জানান। একই সঙ্গে তারা নবনিযুক্ত চেয়ারম্যান খোরশেদ আলমকে অপসারণের দাবি উত্থাপন করেন।
এ সময় বক্তারা বলেন, ইসলামী ব্যাংকের স্বকীয়তা, সুনাম ও গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারা ব্যাংকের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে উপস্থিত সাধারণ গ্রাহকরাও ইসলামী ব্যাংকের স্বার্থ সংরক্ষণ ও ব্যাংকের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার দাবি জানান।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ