কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাই চিৎমরম ইউনিয়নে সরকারের লিফলেট বিতরণকালে প্রতিপক্ষ গ্রুপের হামলায় এক বিএনপি কর্মী আহত হয়েছে।
শনিবার সকাল ১১টায় বিএনপি, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ সরকার কর্তৃক দেয়া ‘গ্যাস খাতের সংকট উৎস থেকে উত্তরণের পথে সরকার’এ লিফলেট চিৎমরম বাজারে বিতরণ করা হয়। এসময় বিএনপির ৮/১০ জনের প্রতিপক্ষ একটি গ্রুপ লিফলেট বিতরণ কারীদের ওপর অর্তকিতভাবে হামলা করার অভিযোগ পাওয়া যায়।
হামলায় কাপ্তাই উপজেলা যুব দলের সদস্য ও চিৎমরম ইউনিয়ন যুব বিষয়ক সম্পাদক নাজমুল হক (৩৫) কে হামলা করে গুরুতরভাবে আহত করে।
এসময় নাজমুলের ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে হামলাকারীরা বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।
চিৎমরম ইউনিয়ন ছাত্র দল সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান,আমরা সরকারের লিফলেট বিতরণ করছি, এসময় রাঙামাটি ২৯৯ নং আসনের এ্যাড.দীপেন দেওয়ান এমপি বিরোধী এবং লিফলেট বিরোধী উবাচিং মারমার নেতৃত্বে ৫আগস্টের পরের লোকজন এসে আমাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। হামালা আমাদের এক কর্মীকে পিটিয়ে রক্তাক্ত করেএবং আহত কর্মীর ব্যবসায়ী প্রতিষ্ঠানে ঢুকে লুটপাট করার অভিযোগ করে। বর্তমানে আহত কর্মী কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ চিকিৎসাধীন রয়েছে।
এ্যাড.দীপেন দেওয়ান এমপি’র কাপ্তাই প্রতিনিধি মংসুইপ্রু মারমা অভিযোগ করেন সরকারের দেয়া গ্যাস সংকট থেকে উত্তরণের পথে এ লিফলেট বিতরণ করার সময় চিৎমরম ইউনিয়ন এক বিএনপি নেতার ইশারায় প্রতিপক্ষ ৫ আগস্টের একটি গ্রুপ লিফলেট বিতরণের সময় হামলা করে। এতে আমাদের এক কর্মীকে গুরুতরভাবে আহত করে এবং তার ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে বিপুল পরিমাণ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়।তিনি আরও জানান হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।
কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ জানান, আমি ঘটনা শুনেছি এবং এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা বলে জানেন। বিষয়টা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেন। বিষয়টি নিয়ে দু’গ্রুপের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

Leave a Reply