কাউখালীতে বিশেষ কম্বিং অপারেশনে ৫ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ 

বিশেষ প্রতিবেদন। 
পিরোজপুর জেলার কাউখালী উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিশেষ কম্বিং অপারেশনে বিপুল পরিমাণ অবৈধ জাল জব্দ করা হয়েছে।
মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দী ও অন্যান্য ক্ষতিকর অবৈধ জাল অপারেশনের বিশেষ কম্বিং অপারেশনে উপজেলার কচা, সন্ধ্যা ও কালিগঙ্গা নদীতে গত ৭ দিনে অভিযান পরিচালনা করে ২০টি চরগড়া, ২টি বেহুন্দিজাল ও ১৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লক্ষ টাকা।
জব্দকৃত অবৈধ জালগুলো জন সম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান।
এ বিষয়ে কাউখালী উপজেলা মৎস্য অফিসার হাফিজুর রহমান জানান, জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান এর নির্দেশে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। মৎস্য সম্পদ রক্ষায় কঠোরভাবে অবৈধ জাল ধ্বংসের এই অভিযান চলমান থাকবে।

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *