কাপ্তাই প্রতিনিধি।
কাপ্তাই নতুন বাজার রাজধানী ক্লাবের সামনে থেকে ইয়াবাসহ মোঃ আবুল কাশেম(২৯)কে আটক করেছে পুলিশ।
সোমবার সকাল ১০টায় আসামিকে রাঙামাটি আদালতে সোপর্দ করা হয়েছে। কাপ্তাই পুলিশ পরিদর্শক সৈয়দ বাবুল আকতার জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মামুন মিয়া, এএসআই পরীক্ষিত দেবনাথ ফোর্সের সহায়তায় আট পিচ ইয়াবাসহ আসামি-মোঃ কাশেম (২৯)কে আটক করা হয়।আসামি কাপ্তাই ৪নং ইউনিয়ন ৫নং ওয়ার্ড কেপিএম টিলার মোঃ সাত্তার ছেলে।
এছাড়া একসপ্তাহ পূর্বে ১৭লিটার মদসহ আব্দুল শুক্কুর নামে আরও একজনকে আটক রাঙামাটি আদালতে নিয়মিত সোপর্দ করা হয়েছে।এবং এদের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply