লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায়,গতকাল ১৬/২/২০২৬ ইং তারিখে রাত সাড়ে নয় ঘটিকার সময়, আখাউড়া চেকপোষ্ট এলাকা থেকে খেলাধুলা শেষ করে, বন্ধু কে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে, গাজী বাজার চেকপোষ্ট এলাকায়, অটো রিস্কার সাথে মুখোমুখি সংঘর্ষে, মোটরসাইকেল চালক শ্রাবণসহ আরো তিনজন গুরুতর আহত হয় ।
তৎকালীন ঐ এলাকার জনগণ তাদেরকে দ্রুত আখাউড়া হসপিটালে নিয়ে গেলে, ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে, আরো উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হসপিটালে রেফার করেন, সেখানে চিকিৎসা চলা কালিন ১৭/২/২০২৬ ইং তারিখ রাত ২ ঘটিকার সময় শ্রাবণ মারা যান। শ্রাবণ হল মসজিদ পাড়া গ্রামের রাজা মিয়ার ছেলে।
উল্লেখ্য ঘটনার আগে, ২৩ ঘণ্টা আগে আখাউড়া মসজিদ পাড়ার এক মৃত ব্যক্তির কবর কুড়ে, কবরে শুয়ে ছবি তুলে ছবি পোস্ট করেন, শ্রাবণ তার ফেসবুক থেকে। আজ সেই কবরে শ্রাবণ নিজেই শুয়বেন যা খুব দুঃখজনক।
মসজিদপাড়া এলাকার মাফুজ মিয়া জানান, শ্রাবণ অত্যন্ত একজন ভালো ছেলে ছিলেন।তার অকাল মৃত্যুতে আমি খুবই মর্মাহত ।শ্রাবণ মৃত্যুর ২৩ ঘণ্টা আগে, আমাদের মসজিদ পাড়া মহল্লার এক ব্যক্তির কবর কুড়ছেন, কবরস্থানে। আমাদের মসজিদপাড়া মহল্লায় যদি কেউ মারা যায়, বেশিরভাগ কবর শ্রাবণ কুড়েন। শ্রাবণ মৃত্যুর ২৩ ঘন্টা আগের দিন, কবর করে, কবরে শুয়ে, ছবি তুলে তার ফেসবুকে ছাড়েন, আজ নিজেই কবরে, যাতে আমি খুব কষ্ট পেলাম।