বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল 

ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক

  • আপডেট এর সময় বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি ।

ঈদের পঞ্চমদিনেও  রাঙামাটির  কাপ্তাইয়ের বিনোদন স্পটগুলোতে শত শত পর্যটকের আগমন ঘটেছে।

বুধবার বিভিন্ন পর্যটনকেন্দ্রে গিয়ে দেখা যায়,  বিনোদনকেন্দ্রে বিনোদনপ্রেমীদের উপচে পড়া ভীড়। কেউ কাপ্তাই লেক এবং কর্ণফুলী নদীতে নৌকা ভ্রমন করছেন, আবার শিশুরা  শিশু পার্কে আনন্দে ঈদের খুশি উপভোগ করছেন।

সরেজমিনে  কাপ্তাই শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে অসংখ্য পর্যটকের আগমন ঘটেছে। রূপসী কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলো ঈদ উপলক্ষে বিভিন্ন রঙে সজ্জিত করে রেখেছে কর্তৃপক্ষ। কাপ্তাইয়ের লেক,নদী পাহাড়, বন্যপ্রাণী এবং প্রাকৃতিক সৌন্দর্য সকল ভ্রমণ প্রিয়াসুদের নজর কেড়েছে। চট্টগ্রাম হতে বেড়াতে আসা সিভিও পেট্রোকেমিক্যাল চেয়ারম্যান শামসুল আলম শামিম জানান,ছোট থাকাকালীন দীর্ঘ ৩৫/৪০বছর আগে  বাবার সাথে কাপ্তাই এসেছে। কিন্তু এত বছরপর কাপ্তাই এতে মনটা অনেক ভালো লাগছে।এখানের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। ঢাকা ঢেমড়া হতে দম্পতি সোহাগ ও রানি কাপ্তাই এর সৌন্দর্য দেখে মুগ্ধ তারা জানান মন চায় এখানে জায়গা জমি কিনে একেবারে থেকে যাই।

শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর পরিচালক মো: আফছার উদ্দিন এবং  ম্যানেজার  মিনহাজ উদ্দিন  জানান , ঈদে আমাদের বিনোদন কেন্দ্রে প্রচুর পর্যটক এসেছে। আমাদের ১৯ টি কটেজ সব গুলো ঈদের দিন হতে আগামী ২৭ তারিখ  পর্যন্ত বুকিং আছে।

এদিকে কাপ্তাই নৌ বাহিনী শহীদ মোয়াজ্জেম ঘাঁটি পরিচালিত লেক প্যারাডাইস ও সেনাবাহিনী পরিচালিত জীবতলী লেকশোর  গিয়েও দেখা যায়, এখানে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। এসময় কাপ্তাই লেকের বোট চালক মো: ইকবাল বলেন,  এখানে প্রচুর পর্যটক এসেছে। অনেকে বোট নিয়ে কাপ্তাই লেক ভ্রমন করছেন।

এছাড়া  কাপ্তাই  রিভার ভিউ পার্ক, রাইংখ্যং আইল্যান্ড,  সেনাবাহিনী পরিচালিত

লেকভিউ আইল্যান্ড, শিলছড়ি পাহাড়িকা পিকনিক স্পট, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, বনশ্রী পর্যটন কেন্দ্র    সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে গিয়ে দেখা যায়, অসংখ্য পর্যটক ঈদের ছুটি উপভোগ করতে এসেছেন পরিবার পরিজন ও বন্ধু বান্ধব নিয়ে ।

কাপ্তাই থানার  ওসি  শেখ মাহমুদুল হাসান রুবেল   জানান, পর্যটন শহর কাপ্তাইয়ে পর্যটকদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিয়ত দায়িত্ব পালন করছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ