শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাপ্তাই উপজেলার জয়: বাঘাইছড়ি উপজেলাকে হারালো ২-১ গোলে  কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ মাদক চোরা কারবারি গ্রেফতার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কাপ্তাই উপজেলার  মতবিনিময় সভা ‎ওয়াসার ‘নিয়োগ ও কোড বাণিজ্য’ নিয়ে সংবাদ প্রকাশ অফিসে ঢুকে সাংবাদিককে হুমকি, আজিজ ও মনির গং-এর বিরুদ্ধে থানায় জিডি কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে গণহত্যা ও মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে স্মৃতিচারণ ও আলোচনা সভা চন্দ্রঘোনা- রাইখালী ফেরিঘাটে ক্যাবল স্টেইট সেতু নির্মানের উদ্যোগ নিয়েছে সড়ক ও জনপথ অধিদপ্তর কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয়  কমিশনার  জাজিরায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে

কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

  • আপডেট এর সময় শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি: 

রাঙামাটির  কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: মামুনকে অজ্ঞাত পরিচয়ের কিছু দুর্বৃত্ত কুপিয়ে জখম করেছে।

বৃহস্পতিবার রাত  সাড়ে ১০টার দিকে ঐ এলাকার  সিনেমা হল  নামক স্থানে এই ঘটনা ঘটেছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল (ওসি) জানান, এই ঘটনায় ইউপি সদস্য মামুন মাথা এবং হাতে গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় তাঁকে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। কে বা কারা  তাঁকে কুপিয়ে জখম করেছে এই বিষয়ে তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে বলে জানান।

১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন ইউপি সদস্য মামুন কে কুপিয়ে জখম এর  বিষয়টি স্বীকার করে বলেন, গুরুতর আহত ইউপি সদস্য মামুনকে প্রথমে  চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হলে তাঁর আঘাত গুরুতর হওয়ার তাঁকে রাতে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ