বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল 

কাপ্তাই আইডিইবির নতুন সভাপতি ইমাম ফখরুদ্দিন রাজি ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুল আলী নির্বাচিত

  • আপডেট এর সময় বুধবার, ২২ অক্টোবর, ২০২৫
  • ১৭৯ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), কাপ্তাই সাংগঠনিক জেলার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

সম্মেলনে সদস্য প্রকৌশলীদের সরাসরি মতামতের ভিত্তিতে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (২১ অক্টোবর)সন্ধ্যা ৭টায় আইডিইবির অস্থায়ী কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ইঞ্জিনিয়ার আবদুল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, আইডিইবি, জেনিক কাপ্তাই এর সঞ্চালনায় এটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন সম্মেলনের আহবায়ক ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।

উদ্বোধনী বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইমাম ফখরুদ্দিন রাজি।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  রূপক কান্তি বিশ্বাস।  এ সময় আরও বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সভাপতি  আবদুল লতিফ ও সহ-সভাপতি জনাব শওকত আলী।

বক্তারা আইডিইবির গৌরবময় সংগ্রামী ইতিহাস, পেশাজীবী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে সংগঠনের ভূমিকা এবং ভবিষ্যৎ করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

সম্মেলনের সর্বসম্মত সিদ্ধান্তে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসাবে ইমাম ফখরুদ্দিন রাজি এবং সাধারণ সম্পাদক  ইঞ্জিনিয়ার আবদুল আলী নির্বাচিত হন।

মোট ২১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে পিডিবি, পিজিসিবি, কেপিএম, বিএসপিআইসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পেশাজীবী প্রকৌশলীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ