কাপ্তাই প্রতিনিধি।
রাঙ্গামাটি কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদের ইসলামিক সেন্টারের আয়োজনে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় মাওলানা আমির হোসেন সোহেল এর সঞ্চালনায় রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই ইসলামিক সেন্টার চেয়ারম্যান মুহাম্মদ হারুনুর রশীদ। প্রধান অতিথি বলেন,পবিত্র রমজান আমাদের আত্মশুদ্ধি ও কুরআনের তাৎপর্য শিক্ষা দেয়। আমরা সকলে কুরআন অর্থসহ তেলওয়াত করব।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই আদর্শ শিক্ষক ফেডারেশন সাধারণ সম্পাদক শফিকুল আলম,মাওলানা আমির হোসাইন কাপ্তাই মসজিদ মিশন সাধারণ সম্পাদক। এসময় মসজিদ কমিটি,এলাকাবাসীগণ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মুনাজাত করেন আফসারের টিলা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল কুদ্দুস।