শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৫৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই বিশেষ প্রকল্প ত্রাণের আওতায় চাল বিতরণ  ঐতিহ্যবাহী চিংম্রং বৌদ্ধ বিহার মাঠে সাংগ্রাঁই জল উৎসবে লক্ষাধিক লোকের আগমের প্রত্যাশা কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট  জ্বালানি সাশ্রয় ও যানজট নিরসনে সাইকেল লেনের দাবি রাজধানীতে ভূমিকম্প নিয়ে বিশেষজ্ঞদের মতামত আলোচনা সভা কাপ্তাইয়ে তিনদিন ব্যাপী হালদা-কর্ণফুলী নদীর গুরুত্ব বিষয়ে প্রশিক্ষণ  কাপ্তাইয়ে বাংলা নববর্ষ উদযাপন প্রস্তুতি সভা  কাউখালীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষে  বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত আখাউড়ায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই ইয়াবা চুরা কারবারি, শাহীন ও সাব্বির গ্রেফতার কাউখালীতে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন

কাপ্তাই হ্রদের পানি হ্রাস পাওয়ায় দুটি ইউনিট হতে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট 

  • আপডেট এর সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

কাপ্তাই প্রতিনিধি। 

রাঙামাটির  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে পানি স্বল্পতার ফলে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৮০মেগাওয়াট। কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে দু’টি ইউনিট হতে ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। প্রচন্ড খড়া এবং শুষ্ক মৌসুমে হ্রদে পানি স্বল্পতা দেখা দেয়।যার ফলে বিদ্যুৎ উৎপাদন ২৩০মেগাওয়াট হতে দিন দিন বিদ্যুৎ উৎপাদন নিচে নেমে আসে।শনিবার কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র (পিডিবি)কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, বর্তমান শুষ্ক মৌসুমে  দিন,দিন হ্রদে পানি কমে যাওয়ার ফলে বিদ্যুৎ উৎপাদন ও কমে গেছে। বিদ্যুৎ উৎপাদনের পাঁচটি ইউনিট হতে ১এবং ২নং ইউনিট হতে ৪০মেগাওয়াট করে মোট ৮০মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা ন্যাশনাল গ্রেডে যুক্ত হচ্ছে। বাকি তিনটি ইউনিট সচল তবে পানি স্বল্পতার কারনে বন্ধ রাখা হয়েছে। বর্তমানে হ্রদে এ মৌসুমে পানি থাকার কথা ৮৬ এমএসএল(মিনসি লেভেল), কিন্তু বর্তমানে হ্রদে পানি আছে ৮১.৩৫এমএসএল(মিনসি লেভেল) পযন্ত। দিন, দিন হ্রদে  পানি হ্রাস পাচ্ছে। তবে মুষলধারা বৃষ্টি পাত হলে লেকের পানি বৃদ্ধির পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনও বৃদ্ধি পাবে বলে বিউবো সুত্রে জানাযায়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ