কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটি কাপ্তাই ব্যাঙছড়ি চট্টগ্রাম – কাপ্তাই প্রধান সড়কে রাঙ্গুনিয়া হতে কাপ্তাই গামী একটি ইটবাহী পিকআপ (চট্টমেট্রো ড ১১-২৩৩৪) স্টীলব্রীজের রেলিং এর সাথে ধাক্কা খেয়ে রেলিং এর কিছু অংশ পিকআপের বাম পাশে ঢুকে যায়। ফলে এই সড়কে ভারী যানবাহন চলাচল মুহূর্তের মধ্যে বন্ধ হয়ে যায়।ফলে সড়কের উভয় পাশে ভারী যানবাহন ৪ ঘন্টা বন্ধ থাকে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১ টা ১৫ মিনিটে এই ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাহমুদুল হাসান রুবেল(ওসি)।
তিনি জানান, উক্ত দূর্ঘটনার পর হোন্ডা ও সিএনজি ব্যতিত অন্যান্য যান চলাচল বন্ধ রয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।
পিকআপ এর চালক নজরুল ইসলাম ও হেলপার আবু বক্কর জানান, ব্রিজে উঠতে হঠাৎ পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে যায় এবং ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা লাগে। তবে আমাদের কোন ক্ষতি হয় নাই, পিক-আপের সামনের অংশ নষ্ট হয়েছে।
এদিকে ঘটনাস্থলে কাপ্তাই সেনাবাহিনী, বিজিবি এবং কাপ্তাই থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের সহায়তা দুপুর ২ টার পর পিক-আপটি স্টীলব্রীজ হতে সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।