শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ পিরোজপুরে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের লিখিত পরীক্ষা সম্পন্ন আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক গাঁজা,ইয়াবা ট্যাবলেট প্রাইভেটকার, মোটরসাইকেল সহ গ্রেফতার ৪ ঘুষ, নির্যাতন ও মোবাইল কোর্ট; ন্যায় বিচারের কাঠগড়ায় রাষ্ট্রযন্ত্র–আহমেদ আবু জাফর কাউখালীতে সরিষার বাম্পার ফলন চার ঘন্টা পর যানচলাচল স্বাভাবিক কাপ্তাইয়ে ইটবাহী পিকাপের ধাক্কায় ব্যাঙছড়ি ব্রিজ সড়কে যানচলাচল বন্ধ কেপিএম এলাকায়  মানবিক শওকত এর ইফতার সামগ্রী ও সেলাই মেশিন  বিতরণ  রমজানের তাৎপর্য শীর্ষক কাপ্তাই আইডিইবির ইফতার ও আলোচনা সভা  মন্ত্রী দীপেন দেওয়ানের ব্যাক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছে কাপ্তাইয়ের এম.আর হোসাইন জহির  অতীতের কোন সরকার গণমাধ্যমকে শক্তিশালী হিসেবে গড়ে তুলেনি : বিএমএসএফ

ঢাকাস্থ কাউখালী সমিতির আত্মপ্রকাশ

  • আপডেট এর সময় শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৩৮ বার পঠিত হয়েছে
Oplus_131072

 নুরুল হুদা বাবু। 

৬ মার্চ ২০২৬ শুক্রবার নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় ইফতার ,দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে কাউখালী যুব কল্যাণ সমিতি নাম বাদ দিয়ে কাউখালী সমিতি ঢাকার আত্মপ্রকাশ করা হয়েছে।

সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ জানালেন পিরোজপুর জেলার কাউখালী  উপজেলার ঢাকায় বসবাস কারি সকল জনগণ দলমত নির্বিশেষে সদস্য হতে পারবেন  ।

সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম তার বক্তৃতায় বলেন, ২০০৯ সাল থেকে যাত্রা শুরু হয়েছিলো। আজ থেকে কাউখালী  উপজেলার সকল মানুষ এই সমিতির সদস্য হতে পারবেন।

এই সমিতির সাবেক সাধারণত সম্পাদক চঞ্চল  বলেন, অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ এই মধুর সময়ে আমরা উপনিত হয়েছি,শুকরিয়া। আজ কাউখালীর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হলো নতুন সদস্য ফর্ম সকলের সন্মাতি ক্রমে, আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য ২০০৯ সালে জিয়া উদ্যানে এক বিকেলে এইচ এম দীন মোহাম্মদ,  সাইফুল ইসলাম আলম,ভিপি দুলাল,নিক্সন, মনির হোসেন, চঞ্চল, উজ্জল,লাইজু,স্বপন সহ আরো কয়েকজন একত্রিত হয়ে কাউখালী যুব কল্যাণ সমিতি নামে সংগঠনের যাত্রা শুরু হয়।

পরবর্তীতে রমনা পার্কে বসা থেকে শুরু করে আজ ইফতারে আগে পর্যন্ত চলমান ছিল এই নামে।

আজ কাউখালী যুব কল্যাণ সমিতির পূর্বের ১০০ জন সদস্য বহাল রেখে  ০৬/০৩/২০২৬ ইং তাং থেকে কাউখালী সমিতি ঢাকার ,আত্মপ্রকাশ ও নতুন সদস্য সংগ্রহ শুরু করা হলো।

নয়া পল্টনের স্কাউট মার্কেটের তৃতীয় তলায় এ ইফতার দোয়া ও নতুন সদস্য সংগ্রহ শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমিতির উপদেষ্টা এইচ এম দীন মোহাম্মদ।

এ সময়  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সাইফুল ইসলাম আলম, সহ -সভাপতি মুন্না , সাধারণ সম্পাদক উজ্জ্বল, সাবেক সাধারণ সম্পাদক চঞ্চল , মনির হোসেন,মানিক,পলাশ,লাইজু,বাশার,শাহজাদা বাপ্পি,দীপ কল্যাণ সমিতির মিলন,সাংবাদিক নূরুল হুদা বাবু ,মোস্তাফিজ,দেলোয়ার , সাইদ, মিরাজ ,মহিলা দলের নেত্রী সেপু সহ প্রায় ২ শতাধিক পুরাতন ও নতুন সদস্য।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ