সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুরে BWB-এর ব্রাঞ্চ অফিস শুভ উদ্বোধন কেপিএম হরি মন্দিরে ২ দিন ব্যাপী অনুষ্ঠান মালা শুরু  কাপ্তাই বাদশা মিয়ার টিলা মসজিদের ইফতার মাহফিল অনুষ্ঠিত  শহীদ হালিম -লিয়াকত স্মৃতি সংসদ বৃত্তি পেয়েছে ফারিয়া ফারজানা সুপ্তি  সংরক্ষিত নারী আসনে বরিশাল বিভাগে মনোনয়ন পেতে আলোচনায় শীর্ষে যাঁরা কাপ্তাইয়ের  শিলছড়ি মাহাজন পাড়ার ৬৯ পরিবার বিশুদ্ধ পানি  সংকট ভুগছে  শাহজাদপুরে নির্বাচন পরবর্তী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি’র আমির হোসেন সবুজ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক কাপ্তাইয়ের প্রতিবন্ধী ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন  কাপ্তাই পর্যটন কেন্দ্রে ব্যবসায় ধস স্টাফদের বেতন দিতে পারছেনা 

মাদারীপুরে BWB-এর ব্রাঞ্চ অফিস শুভ উদ্বোধন

  • আপডেট এর সময় সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার ।

মাদারীপুরে Business With Blessings (BWB)-এর ব্রাঞ্চ অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

১ মার্চ বিকেল ৩ টায় শহরের পুরান বাজার করাচি বিড়ি রোড এলাকায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের অতিথি, ব্যবসায়ী ও সুধীজন উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বি এম ইস্কান্দার আলী, প্রেসিডেন্ট, অফ এ বি এন অ্যাসোসিয়েট bwb ঢাকা বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, প্রিন্সিপাল, মাদারীপুর আহমদিয়া কামিল (এম এ) মাদ্রাসা।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আল মাহফুজ সিদ্দিকী, ডেপুটি ডাইরেক্টর অফ bwb কোঃ ঢাকা।

সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ হাবিবুর রহমান, বি ডাব্লিউ বি মাদারীপুর এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন  মোঃ গোলাম আজম ইরাদ, বি ডাব্লিউ বি মাদারীপুর।

অনুষ্ঠান আয়োজনে সার্বিক দায়িত্বে ছিলেন মোঃ সাইদুর রহমান ও ডাঃ এইচ এম জাকির, বি ডাব্লিউ বি, মাদারীপুর। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী ।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, “Business With Blessings (BWB)” একটি নৈতিক ও কল্যাণমুখী ব্যবসায়িক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে, যা ভবিষ্যতে মাদারীপুরসহ সারা দেশে কর্মসংস্থান ও ব্যবসা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ