রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়া রেলজংশন থেকে মোঃ মুন্নাফ নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ কাপ্তাই ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা শহীদদের স্মরণে কুরআন খতম ও আলোচনা সভা  কাউখালীতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত কাপ্তাইয়ে শ্রদ্ধা ও ভালোবাসায় ভাষা শহীদদের স্মরণ  কাপ্তাইয়ে এলপিজি সিলিন্ডার কৃত্রিম  সংকট দেখিয়ে উচ্চমূল্য বিক্রিয় হচ্ছে  রমজানে সাংবাদিক পরিবারের কান্না: মানবিক দৃষ্টিতে মুক্তির সিদ্ধান্ত হোক

যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার

  • আপডেট এর সময় রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পঠিত হয়েছে
Oplus_131072

গোলাম আজম ইরাদ, মাদারীপুর।

মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার বিকেলে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ভদ্রখোলা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন সোবাহান নপ্তির ছেলে আক্কেল নপ্তি (৩৭) ও সাদ্দাম নপ্তি (২৮)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সদর উপজেলার চরমুগরিয়া এলাকা থেকে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ঘটমাঝি ইউনিয়নের বাহেরান্দি এলাকায় পূর্বশত্রুতার জেরে আব্বাস চৌধুরী (৪৫)কে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জানুয়ারি তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বোন সাহিনুর বেগম বাদী হয়ে ৩০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, ঘটনায় জড়িত দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ