বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
গণহত্যা দিবসে  কাপ্তাইয়ে আলোচনা সভা  কাউখালীতে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদের পঞ্চমদিনেও কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভীড় : লেক পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ পর্যটক আখাউড়া থানা পুলিশের অভিযানে দস্যুতা ও লুন্ঠিত মালামাল একটি সিএনজি গাড়ি সহ গ্রেফতার ৩ শাহজাদপুরে ঈদ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ত্রাণ ও অর্থ বিতরণ করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল 

রাইখালীর দূর্গম ভালুকিয়ায় ফ্রি ব্লাড ক্যাম্পিং

  • আপডেট এর সময় মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ১০৪ বার পঠিত হয়েছে

কাপ্তাই ( রাঙামাটি)  প্রতিনিধি: 

রাঙামাটির কাপ্তাই উপজেলার  রাইখালী ইউনিয়নের  দূর্গম ভালুকিয়ায় ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত হয়েছে।

মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক  এর উদ্যোগে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় ও রক্তদানে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

সোমবার (২০ অক্টোবর)  ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহারের ২২ তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব উদযাপন উপলক্ষে বিহার প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। কমি গ্রামে রক্তদানের কার্যক্রমকে শহর থেকে গ্রামের মাঝে ছড়িয়ে দিতে এ ক্যাম্পেইন  অনুষ্ঠিত হয়।

ভালুকিয়া যুব সমাজের আর্থিক সহযোগিতায় এসময় ৩শ’ লোকজনের মধ্যে ফ্রি ব্লাড টেস্ট করা হয়।

এসময় ফ্রি ব্লাড ক্যাম্পিং এর শুভ উদ্বোধন করেন মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র উপদেষ্টা,ত্রিরত্ন ভিক্ষু এসোসিয়েশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ভদন্ত সত্যপ্রিয় মহাথের।

এসময় মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র উপদেষ্টা  অমল বিকাশ তনচংগ্যা,ভালুকিয়া লুম্বিনী বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক  মায়াধন তনচংগ্যা, থোয়াইসাপ্রুুসহ  মৈত্রী বন্ধন মানবিক ব্লাড ব্যাংক’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ