শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শাহজাদপুরে নির্বাচন পরবর্তী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি’র আমির হোসেন সবুজ পিরোজপুরে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্রধারী আটক কাপ্তাইয়ের প্রতিবন্ধী ফারুকের পাশে সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন  কাপ্তাই পর্যটন কেন্দ্রে ব্যবসায় ধস স্টাফদের বেতন দিতে পারছেনা  রূপসী কাপ্তাই পত্রিকা হতে সংবর্ধিত করা হলো গণমাধ্যমকর্মীদের আখাউড়া রেলজংশন থেকে মোঃ মুন্নাফ নামে এক ভবঘুরে ব্যক্তির লাশ উদ্ধার পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা যুবককে কুপিয়ে হত্যা মামলায় দুই ভাই গ্রেপ্তার শিবচরের নবনির্বাচিত এমপি পীরজাদা মাওলানা হানজলা সাহেবের সঙ্গে সাক্ষাৎ ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ

শাহজাদপুরে নির্বাচন পরবর্তী তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করলেন বিএনপি’র আমির হোসেন সবুজ

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

মো: সবুজ হোসেন রাজা,
শাহজাদপুর, সিরাজগঞ্জ প্রতিনিধি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রফেসর ড. এম এ মুহিত বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর নবগঠিত বিএনপি সরকারের তিনটি মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন।

এর পরিপ্রেক্ষিতে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে শাহজাদপুর উপজেলার বিএনপি নেতারা তৃণমূল পর্যায়ে ভোটার ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন।

শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি এবং শাহজাদপুর স্বার্থরক্ষা কমিটির সাধারণ সম্পাদক আমির হোসেন সবুজ নির্বাচনের পর থেকেই দিন-রাত তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের দ্বারে দ্বারে পৌঁছে কুশল বিনিময়, মতবিনিময় এবং কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

গত ২৩ ফেব্রুয়ারি (সোমবার) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত আমির হোসেন সবুজ কৈজুরী ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি কার্যালয়, জগতলা বাজার, জামিরতা বাজার, পূর্ব চরকৈজুরীসহ উপজেলার বিভিন্ন এলাকায় নেতাকর্মী ও জনগণের সঙ্গে সরাসরি দেখা করেন। এছাড়াও এলাকার সমস্যা, দাবি ও প্রত্যাশা শোনার মাধ্যমে স্থানীয় উন্নয়নের পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

শাহজাদপুরের মা, মাটি ও মানুষের জন্য প্রতিশ্রুতিশীল নেতা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিতের পাশাপাশি সাবেক উপজেলা বিএনপি সভাপতি মোঃ ইকবাল হোসেন হিরু, সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ এবং অন্যান্য নেতৃবৃন্দের পক্ষ থেকে জনগণের আশা ও আকাঙ্খার বাস্তবায়নের আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় আমির হোসেন সবুজ সকলকে উদাত্ত আহ্বান জানান, তৃণমূলের সকল উন্নয়ন ও জনকল্যাণের স্বার্থে বিভেদ ভুলে বিএনপি’র পতাকাতলে ঐক্যবদ্ধ থেকে একযোগে কাজ করার জন্য।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৈজুরী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম নাজমুল হক, ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ঝন্টু মিয়া, কৈজুরী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আক্কাস আলী, আরাফাত রহমান কোকো, পরিষদ কৈজুরী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ সরদারসহ সোনাতুনি ও গালা ইউনিয়নের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ।

এর আগে আমির হোসেন সবুজ পর্যায়ক্রমে পোরজনা, গালা, হাবিবুল্লাহ নগর ও নরিনা ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্বাচন পরবর্তী কুশল বিনিময় ও মতবিনিময় করেন।

অপরদিকে, তৃণমূলের নানা স্থানে নির্বাচনী বিজয় নিশ্চিত করার জন্য প্রফেসর ড. এম এ মুহিতকে ভোট দেওয়ার জন্য শাহজাদপুর উপজেলা বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাবেক সাধারণ সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ।

নির্বাচন পরবর্তী এই জনসংযোগ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মী ও জনগণের খোঁজ খবর নেওয়ার মাধ্যমে তারা প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত এবং উপজেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি তাদের পূর্ণ সমর্থন ও ঐক্যবদ্ধ থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ