শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
আখাউড়ায় ১৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা: পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ ১৫০ পরিবার পেল আঃ হান্নান সরকার স্মৃতি ফাউন্ডেশনের ইফতার সামগ্রী ধানমন্ডির রবীন্দ্র সরোবরে সবচেয়ে বড় জমজমাট মেহেদী উৎসব২০২৬ কাপ্তাই ১০শয্যা হাসপাতাল ও ইয়ুথ ক্লাবের যৌথ আয়োজনে এতিমদের নিয়ে ইফতার মাহফিল  হাজার হাজার ভক্তের উপস্থিতিতে কাপ্তাইয়ে মহা বারুনী স্নান অনুষ্ঠিত  কাউখালীতে প্রাথমিক শিক্ষা অফিসারের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত জাজিরা ইউনিয়নে জেলেদের মাঝে ৪০ কেজি করে চাউল বিতরণ কাপ্তাইয়ে বিনামূল্যে  ভিজিএফ চাল বিতরণ  কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র এলাকায় পরিচ্ছন্ন অভিযান উদ্বোধন 

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কাউখালীতে দোয়া অনুষ্ঠিত

  • আপডেট এর সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান, স্টাফ রিপোর্টার।

সম্প্রতি প্রয়াত বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দেশব্যাপী বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় পিরোজপুরের কাউখালীতে ২রা জানুয়ারী (শুক্রবার) কাউখালী দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমআর নামাজ আদায়ের শেষে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান তালুকদার মামুন সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

জানা যায় উপজেলার প্রতিটি জামে মসজিদে জুময়ার নামাজ শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং তার পরিবারের প্রতি আল্লাহর রহমত কামনা করে দোয়া ও মোনাজাতে শোকে বিহ্বল সকল শ্রেণিপেশার মানুষ অশ্রু সিক্ত চোখে অংশগ্রহণ করেন। এছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনা পরিচালনা করা হয়।

দোয়া মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মুফতি মাওলানা ইমরান ফরহাদ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ