সোমবার, ২২ জুন ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
মাদারীপুর শকুনি লেকপাড়ের ফুড কার্ট ব্যবসায়ীদের বাঁচার আকুতি মাদারীপুরে ৭১ টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের আন্তরিক আচরণে মুগ্ধ সাংবাদিক মহল পালেরচর–কাথুরিয়া মোহন ফকির কান্দি সড়কের উন্নয়ন কাজের শুভ উদ্বোধন শাহজাদপুরে আ.লীগের আইন বিষয়ক সম্পাদক শাহ জালাল গ্রেফতার শিক্ষার্থীদের ভোগান্তি চরমে কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইন্সটিটিউট প্রধান ফটকের সামনে সড়কটির বেহাল অবস্থা  কাউখালীতে পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার পরিবেশ সংরক্ষণে কাপ্তাই সেনাজোনের  উদ্যোগ: প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান  চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতির বদলী প্রত্যাহারের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন  প্রধানমন্ত্রী আদাবর থানার ওসি জাহিদের খোঁজ নিলেন , হাসপাতালে পাঠানো হলো উপহার

শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ

  • আপডেট এর সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৫ বার পঠিত হয়েছে

স্টাফ রিপোর্টার। 

বৃহত্তর রংপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, লালমনিরহাট, গাইবান্ধা, ঠাকুরগাঁও এবং সিরাজগঞ্জ জেলার অতিশয় শীতার্ত সাংবাদিকদের জন্য শীতবস্ত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ।

উত্তরাঞ্চলের ঐ সকল জেলার সাংবাদিক পরিবারের সদস্যদের জন্য কম্বল, সোয়েটার, জ্যাকেট, শিশুদের গরম পোশাক প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সোহাগ ভূঁইয়াকে টিমের প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।

কমিটির অপর সদস্যরা হলেন সহ-সাংগঠনিক সম্পাদক জিকে রাসেল ও শেখ সবুজ হোসেন রাজা। এ কাজে সংগঠনের কেন্দ্রীয় কমিটি এবং শাখা কমিটির সদস্যরা সহযোগিতা করবেন।

সংগঠনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফরের সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সংগঠনের পক্ষ থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ইতিপূর্বেও নানা প্রাকৃতিক দূর্যোগে সাংবাদিকদের পাশে ছিলো, ভবিষ্যতেও অব্যাহত থাকবে,ইনশাআল্লাহ।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ