কাপ্তাই প্রতিনিধি।
রাঙামাটির কাপ্তাই হতে প্রকাশিত মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের আয়োজনে পরিবেশ সুরক্ষায় আমাদের করনীয় শীর্ষক আলোচনা সভা করা হয়েছে।
শনিবার (১৩ জুন) দুপুরে শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড এন্ড পড হাউসে এ সভা অনুষ্ঠিত হয়।
মাসিক সাময়িকী রূপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক কাজী মোশাররফ হোসেন এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী।
এতে প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হানুল ইসলাম। তিনি বলেন, পরিবেশ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। পরিবেশ রক্ষা করে আমাদেরকে পর্যটন শিল্পে উন্নতি ঘটাতে হবে। কাপ্তাইয়ে বন্য হাতি আছে, তাদের আবাসস্থল যেন ধ্বংস না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।
এসময় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএম লিমিটেড এর মহাব্যবস্থাপক( কর্মাশিয়াল) আব্দুল্লাহ আল মামুন, কেপিএম এর উৎপাদন বিভাগের বিভাগীয় প্রধান মাইদুল ইসলাম, কেপিএম লিমিটেড এর মহাব্যবস্থাপক( প্রশাসন)
আব্দুল্লাহ আল মাহমুদ, কেপিএম লিমিটেড এর এফ আর বিভাগের বিভাগীয় প্রধান আলী আহমেদ, চট্টগ্রাম ফটোগ্রাফিক সোসাইটির উপদেষ্টা মইনুল আনাম ও মইদুদুল আলম, বিএফআইডিসি লাম্বার প্রসেসিং কেন্দ্রের সহ ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ বিভাগের ভারপ্রাপ্ত আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম।