ফারজানা শারমিন।
আজকাল অনলইনে খাবার ব্যবসা, কাপড়ের ব্যবসাসহ বহু পন্য অথবা সেবার অনলাইন ব্যবসা খুব জমজমাট হয়ে উঠেছে।

এরকম আরেকটি জনপ্রিয় অনলাইন বিজনেস হচ্ছে অনলাইনে গয়নার বিজনেস। নারীরা ঘরে বসে অনলাইনে স্বল্প পুঁজি নিয়ে গয়নার বিজনেস করে সাবলম্বী হতে পারেন ।
অতীতেও সৌন্দর্য সচেতন নারীদের কাছে পুঁথি, রুপা ,গামছা , কাঠ অক্সাইড, কাপড়, কুন্দন সহ অন্যান্য পাথরের গহনার কদর ছিল অসীম । বর্তমানে যখন
স্বর্ণের দাম আকাশ চুম্বী হয়েছে বলে এই সময় এসব গহনার কদর নারীদের কাছে আরো বেড়েছে।
গয়না তৈরিতে যেসব উপকরণ লাগবে কানের দুল, গলার মালা, হাতের চুড়ি , আংটি তৈরির জন্য আইপিন, হেডপিন, জাম্প রিং, কানের হুক,কানের পুশ, রক সুতা, স্পেস বিট, গিয়ার ওয়্যার টার্সেল, সেপারেটর, চুড়ি এবং কানের দুল তৈরির জন্য কাপড় , ফ্রেম বিট, ঝুমকার টপ বেস, জেম গ্লু, রিং বেস, নথ বেস, নোস প্লায়ার, কাটিং প্লায়ার, প্লাস প্লায়ার , প্লাষ্টিকের ও কাঠের চুড়ি
পুথির গহনা হলে ছোট বড় বিভিন্ন রংয়ের পুঁথি, বিভিন্ন রংয়ের গাজরা ,গ্লু ষ্টিক, গ্লু গাম , আলপিন , মাদুলী,এন্ড বিট, ঝুমকা বেস, কাঠের গহনার
বেস, রং , তুলি, লকেট ।

কেমন খরচ হবে :
অনলাইনে গয়না তৈরি করে বিক্রি করার ব্যবসার প্রথমদিকে বেশি টাকা বিনিয়োগ করার দরকার নেই ।বেশি গয়নার উপকরন ক্রয় না করে
নিয়ে অল্প কিছু গয়না তৈরি করুন । এরপরে যখন গয়না বিক্রি করে ভাল আয় হয় তথন বিনিয়োগ বাড়িয়ে আরো গয়না তৈরি করে বিক্রি করুন।
আস্তে আস্তে যখন অনলাইনে অথবা অফলাইনে গয়নার বিক্রি বেড়ে যাবে, মুনাফা বাড়বে ঐ সময়ে বেশি বেশি টাকা বিনিয়োগ করা যেতে পারে। অনলাইনে গহনার বিজনেসের প্রথমদিকে ৩০০০ -৫০০০ টাকা গহনার কাঁচামালের জন্য বিনিয়োগ করতে পারেন ।
কোথায় পাবেন:
গহনার বিভিন্ন উপকরণ পুরান ঢাকার চকবাজার, চাদনীচক,নিউ মার্কেটে পাওয়া যায়। এসব জায়গায় গয়নার বিভিন্ন উপকরনের পাইকারী মার্কেট
রয়েছে। স্বল্পমুল্যে এসব উপকরণ অফলাইন অথবা অনলাইনে পছন্দের দোকান হতে কিনতে পারবেন ।
এ প্রসঙ্গে চকবাজারে গয়নার উপকরনের পাইকারী মার্কেটে অবস্থিত ইমরান ম্যাটেরিয়ালস নামের পাইকারী গয়নার উপকরনের দোকানের স্বত্ত্বাধীকারী
ইমরান জানান , অনলাইনে ঘরে বসে অনেক আপুরা গহনার বিজনেস করে তারা আমাদের কাছ থেকে সবসময় গহনার বিভিন্ন উপকরণ কিনতে আসে ।
অথবা ফোন বা হোয়াটঅ্যাপে তাদের পছন্দমত গয়নার উপকরনের অর্ডার করে থাকে ভিডিও কলে প্রডাক্ট দেখে । আমরা কুরিয়ার অথবা পাঠাওয়ের মাধ্যমে
তাদের বাসায় সেসব মাল পাঠিয়ে দেই। তারা মাল হাতে পেয়ে অর্ডারকৃত মালের টাকা দিয়ে দেয়।আমাদের অনেক গয়নার উপকরন চীন, থাইল্যান্ড থেকে আসে।”
গয়নার বিজনেসে বিনিয়োগ এবং মুনাফা প্রসঙ্গে ইমরান আরো বলেন – ”গয়নার বিজনেসে যারা নতুন আসতে চাচ্ছেন তারা গয়না বিজনেসের
প্রথমদিকে প্রতিমাসে ১০,০০০ টাকা বিনিয়োগ করে ৩০,০০০ টাকা ইনকাম করতে পারেন । পরে আরো বড় করে বিজনেস করে ইনকাম বাড়াতে চাইলে বিনিয়োগ ও বাড়াতে হবে ।”
গয়না তৈরির প্রশিক্ষণ কোথায় নিবেন:
গয়না তৈরি এবং অনলাইনে বিক্রির আগে গহনা তৈরি শিখে নিতে হবে। এজন্য অনলাইনে এবং অফলাইনে সেট প্রোগ্রাম ফর ইউমেন, বাংলাদেশ ক্ষুদ্র
ও কুটির শিল্প করপোরেশন (বিসিক), রুপান্তর সহ আরো বহু সরকারী সেবরকারি প্রতিষ্ঠানে শিখে নিতে পারেন কিভাবে পুঁথি, রুপা ,কাঠ অক্সাইড,
কাপড়, কুন্দন সহ অন্যান্য পাথরের গহনা তৈরি করবেন । সরকারী -বেসরকারী প্রতিষ্ঠানসমূহ হতে গহনা তৈরির প্রশিক্ষণ নিতে ১,০০০-৩,০০০ টাকা
লাগতে পারে।
ফেসবুক পেজ , নিজস্ব ই কমার্স ওয়েবসাইট এবং অন্যান্য সোশ্যাল সাইটে প্রচারণা:
অনলাইনে গহনার বিজনেস করতে হলে ফেসবুকে পেজ তৈরি করে নিতে হবে। এই ফেসবুক পেজে গহনার সঠিক ক্রেতা পেতে বুষ্টিং করতে হবে নিয়মিত।এছাড়া নিজস্ব ডোমেইন হোষ্টিং নিয়ে ই – কমাস সাইট তৈরির মাধ্যমে তৈরিকৃত গহনার মার্কেটিং বা প্রচারণা করতে হবে। এতে ওয়েবসাইট তৈরির জন্য বাৎসরিক খরচ হতে পারে ৩০০০-৫০০০ টাকা । এভাবে ফেসবুক পেজ, ই কমার্স ওয়েবসাইট , টুইটার, লিংকড ইন, ইনষ্টাগ্রামে গহনার
বিজনেসের মার্কেটিং চালিয়ে যেতে হবে। এভাবে অনলাইনে গহনার বহু ইউনিক এবং সঠিক ক্রেতা পাওয়া যেতে পারে।
প্যাকেজিং এবং প্রিন্টিং :
অনলাইনে যখন গহনা কিনতে ইচ্ছুক ক্রেতারা তাদের পছন্দের পুঁথি, রুপা ,কাঠ অক্সাইড, কাপড়, কুন্দন সহ অন্যান্য পাথরের গহনার জন্য অর্ডার
করে , তথন তাদের পছন্দকৃত গয়নাগুলোর স্বল্পমুল্যের জুয়েলারী বক্সে সুন্দর করে ভরে, সাইজ অনুসারে টিস্যু ব্যাগে ভরে ক্রেতাদের ঠিকানায় পাঠিয়ে দিন ।
এক্ষেত্রে আপনার গহনার ব্র্যান্ডের বা ওয়েবসাইটের নাম দিয়ে প্রিন্টিং করে নিতে হবে ।
প্যাকেজিং এবং প্রিন্টিং খরচ:
গয়নার পাইকারী প্যাকেজিং এবং প্রিন্টিং এর যাবতীয় উপকরন চকবাজার, নিউমার্কেট চাদনি চক এলাকায় পেয়ে যাবেন ।
গয়নার কোয়ালিটি, আকার ও পরিমান অনুযায়ী গয়নার বাক্সের দাম প্রতি পিস (২০-৫০০) টাকা । পাশাপাশি নিজ পছন্দ , কোয়ালিটি এবং আকার অনুযায়ী টিস্যু ব্যাগ পাইকারী মার্কেট হতে প্রতি পিস ৩ টাকা হতে ১৪ টাকায় কিনতে পারেন।
অনলাইনে গয়নার বিজনেস করে মুনাফা বৃদ্ধির কিছু টিপস:
প্রথমদিকে গয়নার উপকরন দিয়ে অল্প কিছু গয়না তৈরি করুন । এরপরে যখন গয়না বিক্রি করে ভাল আয় হয় তথন বিনিয়োগ বাড়িয়ে আরো গয়না তৈরি করে বিক্রি
করুন।ক্রেতাদেরকে আকৃষ্ট করতে তাদের অর্ডারকৃত পন্যের সাথে ছোটখাট গিফটের ব্যবস্থা রাখা যায়। হতে পারে আই ভ্রু পেন্সিল, লিপ লাইনারের মত গিফট।
অন্যান্য প্রডাক্টের মত ফ্যাশন সচেতন, গহনা প্রিয় নারীরা ইউনিক ভাল মানের গহনার প্রতি সব সময় আকৃষ্ট থাকে। আপনার গহনাগুলো যদি ক্রেতাদের একবার পছন্দ হয়ে যায় সেসব ক্রেতাদের কাছ থেকে পাওয়া ভাল রিভিউ
আপনাকে যেমন আরো ভাল মানের গহনা প্রস্তুত করে বাজারে আনতে উৎসাহিত করবে , তেমনি আপনার প্রস্তুতকৃত গহনার ক্রেতাসংখ্যাও বেড়ে যাবে।
এজন্য ফেসবুক, টুইটার, ইনষ্ট্রাগ্রাম সহ সোশ্যাল মিডিয়ায় বুষ্টিং , ফ্যান ফলোয়ার বাড়াতে চেষ্টা চালিয়ে যেতে হবে।বিভিন্ন ভার্চুয়্যাল ইভেন্টের আয়োজন করে
প্রত্যক্ষভাবে ফ্যান ফলোয়ারদের সাথে , পরোক্ষভাবে ক্রেতাদের সাথে যোগাযোগ রক্ষা করে চলতে হবে।
ক্রেতাদের অর্ডারকৃত প্রডাক্টস যেভাবে পাঠাবেন:
ক্রেতারা তাদের অর্ডারকৃত প্রডাক্টসের দাম বিকাশ , নগদ বা ব্যাংকের মাধ্যমে পরিশোধ করার পরে ঐসব অর্ডারকৃত প্রডাক্টস বা গয়নার উপকরন কুরিয়ার বা পাঠাওয়ের মাধ্যমে ক্রেতাদের নিদিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।