রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ :
রাঙামাটি জেলা প্রশাসক ও বিজ্ঞজেলা ম্যাজিস্ট্রেট কাপ্তাইয়ে  বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন  কাউখালীতে নারী নেতৃত্ব বিকাশে প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত জাজিরায় রবিবার উদ্বোধন করা হবে হাম-রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি ঢাকা-ভাঙ্গা মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনা: ব্রেক ফেল করে আহত অন্তত ১২ রিহ্যাব নির্বাচন ২০২৬–২০২৮: স্বচ্ছতা ও টেকসই উন্নয়নের অঙ্গীকারে জাগরণ প্যানেলের প্রার্থীতা ঘোষণা কাপ্তাই আফসারের টিলা জামে মসজিদ ও মাদ্রাসার শিশুদের পুরস্কার বিতরণ কাপ্তাইয়ে ইউপি সদস্যকে কুপিয়ে জখম ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে কাপ্তাই উপজেলার জয়: বাঘাইছড়ি উপজেলাকে হারালো ২-১ গোলে  কাউখালীতে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আশুগঞ্জে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকার সহ ২ মাদক চোরা কারবারি গ্রেফতার

আখাউড়ায় ট্রাক চাপায় নিহত, ট্রাক সহ ঘাতক ড্রাইভার আটক

  • আপডেট এর সময় সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের ধাক্কায় সুবল চন্দ্র দাস (৫৫) নামে লন্ড্রী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় অটোরিকশার চালকসহ আরো চারজন আহত হয়েছেন। সোমবার বেলা ১১টায় প্রতিবেদন পর্যন্ত তার লাশ আখাউড়া থানায় রয়েছে। ঘাতক ট্রাকটিকেও থানায় রাখা হয়েছে।

নিহত সুবল চন্দ্র দাস (৫৫) পৌর এলাকার দুর্গাপুর বাসিন্দা। হিরালাল চন্দ্র দাসের ছেলে। পৌরশহরের সড়ক বাজার এলাকায় তার লন্ড্রী দোকান রয়েছে।

পরিবারিক সূত্র জানা যায়, রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা থেকে ট্রেনে আখাউড়া রেলওয়ে স্টেশনে পৌঁছান সুবল চন্দ্র দাস।

এরপর একিটি অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পরে খড়মপুর বাইপাস এলাকার মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে চালকসহ যাত্রীরা সড়কে ছিটকে পড়েন।
নিহতের ভাই বিমল দাস জানান, দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার ভাই মারা যান।

এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরো তিনজন গুরুতর আহত হয়েছেন। চিকিৎসার জন্য আহতদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে, এবং সুবল দাস কে হত্যার ঘটনায় ঘাতক ড্রাইভার মোঃ কাউছার মিয়া(৩২) কে আটক করেছে পুলিশ। এসময় ঢাকা মেট্রো ট ১৮-৩৮০১ নম্বরের ট্রাক টি কেও জব্দ করা হয়েছে। আটক কাউছার মিয়া আশুগঞ্জ উপজেলার ছরছারতলা এলাকার মৃত মজনু মিয়ার পুত্র।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ