বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
কাপ্তাই আনসার ভিডিপি নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ আপনাদের কাছে ভোট চাইনা,দোয়া চাইঃ মাহামুদ হোসেন দিনের ভোট দিনে ঝুঁকি নয়, খুঁজুন আস্থার পথ–আহমেদ আবু জাফর কাপ্তাইয়ে ধানের শীষ প্রার্থী শেষ শোডাউনে মুখরিত নেতাকর্মী  সাংবাদিকরা ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিতে পারবেন না এমন সিদ্ধান্ত ইসির কিনা জানতে চায় বিএমএসএফ কানায় কানায় পরিপূর্ণ সোহেল মনজুর সুমনের কাউখালীর নির্বাচনী জনসভা নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ব্রাহ্মণবাড়িয়া সরাইল ৫ হাজার) পিস ইয়াবা সহ মাসুদ গ্রেফতার কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে মোটরসাইকেল আটকসহ জরিমানা চিত্র সাংবাদিকদের ‘সাপোর্ট স্টাফ’ হিসেবে শ্রেণিবিন্যাস: নির্বাচন কমিশনের অনভিপ্রেত ও অসম্মানজনক সিদ্ধান্ত

আপনাদের কাছে ভোট চাইনা,দোয়া চাইঃ মাহামুদ হোসেন

  • আপডেট এর সময় মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

মোঃ মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায়,শেষ মুহূর্তের নির্বাচনী জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে পিরোজপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন বলেন,আপনাদের কাছে ভোট চাইনা, আপনাদের দোয়া চাই।
তিনি আরও বলেন, আমার পরিবার একটি রাজনৈতিক পরিবার হওয়া সত্ত্বেও আমরা কখনও ক্ষমতার দাপট কিংবা প্রতিহিংসার রাজনীতির সাথে পরিচিত নই। সব সময় চেষ্টা করেছি মানুষের সেবায় নিয়োজিত থাকতে। আর এই শিক্ষা আমরা আমাদের পরিবার থেকে পেয়েছি। তাই আগামী নির্বাচনে জয়ী হলে সাবেক যোগাযোগ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উন্নয়নের অসমাপ্ত কাজগুলো করার প্রত্যয় ব্যক্ত করছি।
গত ৯ই ফেব্রুয়ারী(সোমবার) ভান্ডারিয়া শহীদ জিয়া ময়দানে ঘোড়া মার্কার সমর্থনে সর্বজনীনভাবে এ জনসভার আয়োজন করা হয়।
উল্লেখ্য মাহামুদ হোসেন ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি এবং প্রখ্যাত সাংবাদিক তোফাজ্জেল হোসেন মানিক মিয়ার ভাতিজা।
অন্যান্যদের মধ্যে এ সময় আরও বক্তব্য রাখেন,বিশিষ্ট শিল্পপতি জাকির হোসেন নিজাম, ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন সরদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ রুস্তম আলী খাঁন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শরীফ, উপজেলা যুব সংহতির সভাপতি মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মাহফুজুর ইসলাম উজ্জ্বল, উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি বাহাদুর সরদার, ভিটাবাড়িয়া ইউনিয়ন জেপির সভাপতি রেজা আহমেদ দুলাল প্রমুখ।
এ সময় ঘোড়া মার্কার সমর্থনে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল,একইসাথে আগামী ১২ই ফেব্রুয়ারী মাহামুদ হোসেনের মার্কাকে বিজয়ী করতে নেতাকর্মী ও সমর্থকবৃন্দ অঙ্গীকার ব্যক্ত করেন বলে জানা গেছে।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ