লায়ন রাকেশ কুমার ঘোষ, স্টাফ রিপোর্টার।
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ, ৩১/০৩/২০২৬ ইং সকাল ০৬.৩০ ঘটিকার সময় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অত্র থানাধীন আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা হতে ০১টি সাদা রংয়ের প্রাইভেটকার আটক করে।
এ সময় প্রাইভেটকারটি তল্লাশী করিয়া ১০ কেজি গাঁজা সহ ১। মোঃ হানিফ শেখ প্রকাশ সাদ্দাম হোসেন (৩৫) পিতা- মোঃ দাউদ হোসেন
মাতা-বেবি বেগম সাং- জলিল ভাটিয়ারি থানা-সীতাকুন্ড
জেলা- চট্টগ্রাম। ২। মোঃ সোহেল ফরাজি (৩০)
পিতা- আব্দুল বারেক ফরাজি মাতা-লাইলি বেগম
সাং-মালসা থানা-শরণখোলা জেলা- বাগেরহাট। এদেরকে গাঁজা সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে।
উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। আাসামিদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত উভয় আসামিদের বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে।
আশুগঞ্জ থানায় মাদক মামলা রুজু করে আসামিদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।