শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ :
শাহজাদপুরে ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষ্যে দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকের জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ; জাফর আহবায়ক-ওমর সদস্য সচিব শরীয়তপুরের জাজিরায় মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণের মতবিনিময় সভা ইফতার সামগ্রী ও  সেমাই- চিনি বিতরণ করছে মানবিক সম্পা আহমেদ  কাপ্তাইয়ে জামায়াতে ইসলামী’র রমজানের তাৎপর্য শীর্ষক ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঝিকরগাছায় ভ্রাম্যমান আদালতে অভিযানে-১ কাপ্তাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে  র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পিরোজপুর জেলা প্রেসক্লাবের নতুন আহ্বায়ক কমিটি গঠন: আহ্বায়ক রাসেল, সদস্য সচিব আবু জাফর

কাউখালীতে ঈদুল ফিতরের ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার

  • আপডেট এর সময় বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • ৩৩ বার পঠিত হয়েছে
Oplus_0
কাউখালী প্রতিনিধি। 
পিরোজপুরের কাউখালীতে বৃহস্পতিবার (১২ মার্চ) উপজেলার পাঁচটি ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ ২০২৫/২০২৬ অর্থবছরে মানবিক সহায়তা হিসেবে খাদ্যশস্য চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল নয়টায় কাউখালী সদর ইউনিয়ন পরিষদে এই কর্মসূচি উদ্বোধন করেন, কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান।
এসময় উপস্থিত ছিলেন, কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ ইউপি সদস্য বৃন্দ। সদর ইউনিয়নে ৩ হাজার ৭৫৫ জন উপকারভোগীদের মাঝে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়।
উল্লেখ্য উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২২০ জন উপকারভোগীদের মাঝে  চাল বিতরণ করা হয়েছে। অনেক উপকারভোগীরা অভিযোগ করেন তাদের ১০ কেজির পরিবর্তে মাপে  চাল কম দেওয়া হয়েছে।  কাউখালী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেককে ১০ কেজি করে চাল দেওয়া হয়েছে।
এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান বলেন, আমি কয়েকটা ইউনিয়ন পরিষদে গিয়ে ভিজিএফ চাল বিতরণ করি। এবং নির্দেশনা দেওয়া হয়েছে প্রত্যেক উপকারভোগীদের ১০ কেজি করে চাল দিতে হবে। কম দেওয়ার কোন সুযোগ নেই।

সংবাদটি আপনার স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ